সংবাদ শিরোনাম
টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নৈতিক শিক্ষা আর নীতি আদর্শ না থাকলে কোনো শিক্ষাই জীবনে কাজে আসবেনা-আল-হাসানাহ পরিচালক মিম ঠাকুরগাঁওয়ে ‘এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্টেন্স’ রোধে প্রাণিসম্পদ বিভাগের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ের হবি গরুর খামার করে এখন চিজ ফ্যাক্টরীর মালিক পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা পীরগঞ্জে নাশকতা চেষ্টার অভিযোগে ২ জন আটক ‘এন্টি মাইক্রোবিয়াল রেজিষ্টেন্স’ রোধে প্রানিসম্পদ বিভাগের ষ্টেক-হোল্ডারদের মত-বিনিময় সভা আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত:

রংপুর কারমাইকেল কলেজের অধ্যক্ষ-উপাধ্যক্ষ দুর্নীতির অভিযোগে ওএসডি

আজম রেহমান,সারাদিন ডেস্ক: দুর্নীতির অভিযোগে শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রংপুর কারমাইকেল কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক চিঠিতে তাদের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরে ওএসডির বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যায়, সম্প্রতি কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. আব্দুল লতিফ মিয়ার বিরুদ্ধে দুর্নীতিসহ নানা অভিযোগ এনে তাকে অপসারণের দাবি তুলে শিক্ষক শিক্ষার্থী-শিক্ষার্থী ও কর্মচারীরা। এ দাবিতে প্রশাসনিক ভবনে তালাও ঝুলানো হয়েছিল। এ নিয়ে কলেজে অনেকটা অচলাবস্থা দেখা দেয়। স্থবির হয়ে পড়ে শিক্ষা কার্যক্রম। অব্যাহত আন্দোলনের মুখে গত মাসে মাউশির পক্ষ থেকে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয় এবং কমিটির তদন্তের পর সুপারিশের ভিত্তিতে কারমাইকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. আব্দুল লতিফ মিয়ার ও উপাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রাজ্জাককে শিক্ষা অধিদফতরের অফিসে ওএসডি করা হয়েছে।

এ বিষয়ে ড. আব্দুল লতিফ মিয়ার মোবাইল ফোনে বেশ কয়েকবার কল দেওয়া হলেও তিনি তা রিসিভ করেননি।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার

রংপুর কারমাইকেল কলেজের অধ্যক্ষ-উপাধ্যক্ষ দুর্নীতির অভিযোগে ওএসডি

আপডেট টাইম ০৪:২৬:০৫ অপরাহ্ন, বুধবার, ২৮ মার্চ ২০১৮