সংবাদ শিরোনাম
টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নৈতিক শিক্ষা আর নীতি আদর্শ না থাকলে কোনো শিক্ষাই জীবনে কাজে আসবেনা-আল-হাসানাহ পরিচালক মিম ঠাকুরগাঁওয়ে ‘এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্টেন্স’ রোধে প্রাণিসম্পদ বিভাগের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ের হবি গরুর খামার করে এখন চিজ ফ্যাক্টরীর মালিক পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা পীরগঞ্জে নাশকতা চেষ্টার অভিযোগে ২ জন আটক ‘এন্টি মাইক্রোবিয়াল রেজিষ্টেন্স’ রোধে প্রানিসম্পদ বিভাগের ষ্টেক-হোল্ডারদের মত-বিনিময় সভা আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত:

দুই মামলায় খালেদার জামিন নামঞ্জুর

পৃথক দুটি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন নাকচ করেছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এই আদেশ দেন।

খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার প্রথম আলোকে বলেন, ‘দুটি মামলায় আদালতের কাছে জামিন চেয়েছিলাম। আমরা বলেছিলাম, যে অভিযোগ আনা হয়েছে তা জামিনযোগ্য। খালেদা জিয়া সম্পূর্ণ নির্দোষ। শুনানি নিয়ে আদালত জামিন নাকচ করে দিয়েছেন।’

এর আগে গত ১৭ মে এই দুটি মামলায় জামিন চেয়েছিলেন খালেদা জিয়া।

ঢাকার মহানগর দায়রা জজ আদালতের প্রধান সরকারি কৌঁসুলি আবদুল্লাহ আবু প্রথম আলোকে বলেন, খালেদা জিয়ার জামিন নাকচ করেছেন আদালত।

খালেদার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার জানিয়েছেন, জামিনযোগ্য ধারায় জামিন না দেওয়ার আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করা হবে।

দুই বছর আগে ২০১৬ সালের ৩ নভেম্বর খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতে মানহানির মামলা করেন জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী। এ মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে গত বছরের ১২ অক্টোবর গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

মামলায় খালেদার বিরুদ্ধে অভিযোগ আনা হয়, ‌‌রাজাকার-আলবদর নেতা-কর্মীদের মন্ত্রী-এমপি বানিয়ে তাদের বাড়ি-গাড়িতে বাংলাদেশের মানচিত্র ও জাতীয় পতাকা তুলে দেওয়া হয়েছে।

আর ভুয়া জন্মদিন পালনের মামলার অভিযোগে ২০১৬ সালের ৩০ আগস্ট ঢাকার আদালতে আরেকটি নালিশি মামলা করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম। এ মামলাতেও আদালত খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছর কারাদণ্ডপ্রাপ্ত খালেদা কারাগারে আছেন।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার

দুই মামলায় খালেদার জামিন নামঞ্জুর

আপডেট টাইম ০১:২৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুলাই ২০১৮