সংবাদ শিরোনাম
মাদক পাচারকারীরা প্রতিনিয়ত তাদের কৌশল পরিবর্তন করছে- ৪২ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এম এম জিল্লুর রহমান –বিজিবি’র অভিযানে ঠাকুরগাঁওয়ের হরিপুর  সীমান্তে ১ লাখ টাকা মূল্যের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার পীরগঞ্জে মাদক ব্যবসার বাইক জালিয়ে দিলেন জনগন মির্জা ফয়সল-ব্যাংকের চাকরি ছেড়ে রাজনীতি,অত:পর ঠাকুরগাঁও-১ এর সংসদ সদস্য ৪২ বিজিবি’র অভিযানে ৫ জন আটক, বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার-‘মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং পরিবার ও সমাজের স্থিতিশীলতাকেও বিপন্ন করে- লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান মানবিকতা, সততা ও কর্মনিষ্ঠায় পীরগঞ্জ-বাসীর আস্থার প্রতীক ইউএনও গোলাম রব্বানী সরদার ৪২-বিজিবি দিনাজপুর ব্যাটালিয়ন এর বিশেষ অভিযান, বিরল সীমান্তে ভারতীয় মদ উদ্ধার ৪২-বিজিবি’র বিশেষ অভিযানে ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্ত এলাকায় বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার সীমান্তের ১৩ টি পূজা মন্ডবে নিরাপত্তার দায়িত্ব পালন করেছে ৪২ বিজিবির সদস্যরা পীরগঞ্জে দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ন করতে উপজেলা প্রশাসনের মত-বিনীময় সভা পীরগঞ্জে হিন্দু ধর্মীয় দুর্গা-পূজার জন্য অনুদান বিতরন

বিজিবি-বিজিপি সিনিয়র পর্যায়ের সীমান্ত সম্মেলন শুরু

সারাদিন ডেস্ক:: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং মায়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) এর সিনিয়র পর্যায়ে ৪ দিনব্যাপী (০৯-১২ জুলাই ২০১৮) সীমান্ত সম্মেলন আজ ০৯ জুলাই ২০১৮ তারিখ সকাল ০৯:৩০ ঘটিকায় পিলখানাস্থ বিজিবি সদর দপ্তরের সম্মেলন কক্ষে শুরু হয়েছে। মায়ানমারের চীফ অব পুলিশ জেনারেল স্টাফ, পুলিশ ব্রিগেডিয়ার জেনারেল মায়ো থান (Police Brigadier General Myo Than) এর নেতৃত্বে ১১ সদস্যের মায়ানমার প্রতিনিধিদল সীমান্ত সম্মেলনে যোগদান করেছেন। মায়ানমার প্রতিনিধিদলে মায়ানমার পুলিশ ফোর্সের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ অন্তর্ভুক্ত রয়েছেন। অপরদিকে, বর্ডার গার্ড বাংলাদেশ এর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আনিছুর রহমান, বিজিবিএম, এনডিসি (Brig Gen Md Anisur Rahman, BGBM, ndc) এর নেতৃত্বে ১৫ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল সম্মেলনে অংশগ্রহণ করছেন। বাংলাদেশ প্রতিনিধিদলে বিজিবির উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ ছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ কোষ্ট গার্ড এবং মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ অন্তর্ভুক্ত রয়েছেন। এবারের সম্মেলনের আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে; অবৈধ মাদকদ্রব্য/নেশাজাতীয় দ্রব্য বিশেষ করে ইয়াবা পাচার প্রতিরোধ, সীমান্তবর্তী এলাকায় মায়ানমারের বিজিপি ও সেনাবাহিনী কর্তৃক ফায়ারিং, মায়ানমার নাগরিকদের অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ, সীমান্তবর্তী এলাকায় মায়ানমারের সামরিক হেলিকপ্টার ও ড্রোন চলাচল, শূন্য লাইন হতে মাইন/আইইডি (ইম্প্রোভাইজ্ড এক্সপ্লোসিভ ডিভাইস) অপসারণ, বর্ডার লিয়াজোঁ অফিস স্থাপন, প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে বা অসতকর্তাবশত: সীমান্ত অতিক্রমের কারণে আটক/কারাভোগের পর নাগরিকদের স্বদেশে প্রত্যাবর্তন, সীমান্তবর্তী এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক নির্মাণ কাজ বাস্তবায়ন এবং সীমান্তে নিরাপত্তা রক্ষায় পারস্পরিক সহযোগিতা ও আস্থা বৃদ্ধির বিভিন্ন পদক্ষেপ গ্রহন। বৈঠক শেষে আগামী ১২ জুলাই ২০১৮ তারিখ সকাল ০৯০০ ঘটিকায় যৌথ আলোচনার দলিল (জয়েন্ট রেকর্ড অব ডিসকাশন্স-জেআরডি) স্বাক্ষরিত হবে এবং একই দিনে মায়ানমার প্রতিনিধিদল ঢাকা ত্যাগ করবেন।
Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

জনপ্রিয় সংবাদ

মাদক পাচারকারীরা প্রতিনিয়ত তাদের কৌশল পরিবর্তন করছে- ৪২ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এম এম জিল্লুর রহমান –বিজিবি’র অভিযানে ঠাকুরগাঁওয়ের হরিপুর  সীমান্তে ১ লাখ টাকা মূল্যের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার

বিজিবি-বিজিপি সিনিয়র পর্যায়ের সীমান্ত সম্মেলন শুরু

আপডেট টাইম ০১:৩১:৪১ অপরাহ্ন, সোমবার, ৯ জুলাই ২০১৮