সংবাদ শিরোনাম
সীমান্তের ১৩ টি পূজা মন্ডবে নিরাপত্তার দায়িত্ব পালন করেছে ৪২ বিজিবির সদস্যরা পীরগঞ্জে দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ন করতে উপজেলা প্রশাসনের মত-বিনীময় সভা পীরগঞ্জে হিন্দু ধর্মীয় দুর্গা-পূজার জন্য অনুদান বিতরন একটি আদর্শ, একটি স্বপ্নকে বাস্তবে রুপ দেবার ক্ষেত্রে এটি নি:সন্দেহে একটি গুরুত্বপূর্ন মাইলফলক-পরিচালক ইত্তাশাম-উল-হক পীরগঞ্জে ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত চেরকুঘাট সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন চেরকুঘাট সেতুর উদ্বোধন করলেন এমপি জাহিদুর ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলে অন্ত: প্রতিযোগীতা ইংলিশ অলিম্পিয়ার্ড ও বিজ্ঞান উৎসবের উদ্বোধন পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নৈতিক শিক্ষা আর নীতি আদর্শ না থাকলে কোনো শিক্ষাই জীবনে কাজে আসবেনা-আল-হাসানাহ পরিচালক মিম

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত

আজম রেহমান,সারাদিন ডেস্ক::
আজ শনিবার ভোর আনুমানিক ৪ টার দিকে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার কান্তিভিটা সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

নিহত ব্যক্তির নাম গোলাম রব্বানী (২৫)। তিনি ঐ উপজেলার হরিণমারী ক্যাম্পেরহাট গ্রামের পশিরুলের পুত্র।

স্থানীয় ও বিজিবি সূত্র জানায়, রাতে রব্বানীসহ ৭/৮জন গরু আনতে কান্তিভিটা সীমান্তের ৩৮৫/৫ নম্বর সীমানা পিলার সংলগ্ন এলাকা দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। সীমান্তের আনুমানিক ৫০০ গজ ওপারে ভারতের হাটখোলা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি করলে রব্বানী নিহত হন। বাকীরা পালিয়ে আসতে সক্ষম হয়।

বিজিবি’র ঠাকুরগাঁও ৫০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তুহিন মো. মাসুদ বলেন, ঘটনাটি তিনি গোয়েন্দা সূত্রে শুনেছেন, এ ব্যাপারে নিশ্চিত হবার জন্য ফ্লাগ মিটিং এর আহবান সম্বলিত চিঠি বিএসএফ’র কাছে পাঠানো হয়েছে। বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক শনিবার বেলা ১২ টায় কান্তিভিটা বিওপি’র নো ম্যানস ল্যান্ডে হবার কথা রয়েছে বলে তিনি জানান। বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুর রহমান ঘটনাটি নিশ্চিত করে জানান , ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

সীমান্তের ১৩ টি পূজা মন্ডবে নিরাপত্তার দায়িত্ব পালন করেছে ৪২ বিজিবির সদস্যরা

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত

আপডেট টাইম ১২:৫৪:২৭ অপরাহ্ন, শনিবার, ২০ অক্টোবর ২০১৮