সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

মিস ওয়ার্ল্ডে ‘উইশ’ না বোঝা সেই লাবণী ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে

অনলাইন ডেস্ক::মিস ওয়ার্ল্ডে বাংলাদেশ সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিয়ে ফাইনাল অবধি গিয়েছিলেন তিনি। কিন্তু চূড়ান্ত পর্বে এক ইংরেজি শব্দ ‘উইশ’-এর মানে না বোঝায় ব্যাপক সমালোচনার মুখেই পড়েছিলেন। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকেও ব্যাপক ট্রলের শিকার হন তিনি। সেই আফরিন লাবণীর কথাই বলছি।
ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত হওয়ার সুবাদে গতকাল ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির পূর্ণাঙ্গ তালিকায় উঠে এসেছে তার নাম। কমিটিতে উপ-সাংস্কৃতিক সম্পাদক পদটি দেয়া হয়েছে মিস ওয়ার্ল্ড বাংলাদেশে অংশ নেয়া আলোচিত আফরিন লাবণীকে।

সর্বশেষ মিস ওয়ার্ল্ড বাংলাদেশ সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন লাবণী। চূড়ান্ত পর্ব পর্যন্ত গিয়ে পৌঁছেছিলেন এই শিক্ষার্থী। তবে চূড়ান্ত পর্বে বিচারক ইমির এক প্রশ্নের জবাব দিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচিত ও ট্রলড হয়েছিলেন তিনি। তাকে নিয়ে হাস্যরসে চলতে থাকে অন্তর্জালে। টিকটক ভিডিও বানানো হয় সেই সেগমেন্ট নিয়ে।

সেই অনুষ্ঠানে তাকে বিচারক প্রশ্ন করেছিলেন, ‘তোমাকে যদি তিনটি উইশ করতে বলা হয়, সে উইশগুলো কী হবে?’ এমন প্রশ্নে লাবণী জানিয়েছিলেন, বাংলাদেশের সবচেয়ে বড় সি-বিচ কক্সবাজার, সুন্দরবন এবং পাহাড়-পর্বতকে তিনি উইশ করতে চান। লাবণীর এমন উত্তরে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।’ ছাত্ররাজনীতিতে বেশ সক্রিয় লাবনী। এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন।

তিনি বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ (স্নাতক) সম্পন্ন করে বর্তমানে এমবিএতে অধ্যয়নরত। এদিকে কেন্দ্রীয় কমিটির সদস্য হওয়ায় বেশ উচ্ছ্বসিত মডেল আফরিন লাবণী। একটি গণমাধ্যমকে নিজের এই উচ্ছ্বাস প্রকাশে তিনি বলেন, ‘আমার অনেক বড় স্বপ্নপূরণ হয়েছে। এই ঐতিহ্যবাহী সংগঠনে দায়িত্ব পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। কেন্দ্রীয় কমিটিতে জায়গা পেয়ে আমি ভীষণ আনন্দিত। দল আমার পরিশ্রমের মূল্য দিয়েছে।’

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

মিস ওয়ার্ল্ডে ‘উইশ’ না বোঝা সেই লাবণী ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে

আপডেট টাইম ০৪:২৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০১৯