সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

ছাত্রলীগের পদবঞ্চিতদের ৪৮ ঘন্টার আল্টিমেটাম (ভিডিও)

বিশ্ববিদ্যালয় রিপোর্টার::৪৮ ঘন্টার মধ্যে ছাত্রলীগের ঘোষিত পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি বাতিল করা না হলে অনশনে বসার হুমকি দিয়েছেন পদ বঞ্চিতরা। এছাড়া ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদকের নির্দেশেই মধুর ক্যান্টিনে ছাত্রলীগ নেত্রীদের উপর হামলা হয়েছে বলেও তারা অভিযোগ করেছেন। আজ মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল শাখার সভাপতি তন্নী জানান, বিতর্কিত পূর্ণাঙ্গ কমিটি বাতিল করে নতুন কমিটি গঠন না করা হলে অনশনের পাশাপাশি ছাত্রলীগ থেকে পদত্যাগ করবো আমরা।

জসীম উদ্দিন হলের সাধারণ সম্পাদক শাহেদ খান বলেন, আমরা কোনো আওয়ামী লীগ নেতার আশ্বাসে আশ্বস্ত হতে চাই না। যারা ডাকসু নির্বাচনের আগেও আমাদের বিভিন্ন ওয়াদা করেছেন কিন্তু তারা তা খেলাপ করেছেন। এখন মাননীয় প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে। সঠিক তথ্য গেলে বিতর্কিত কমিটি তিনি নিশ্চয়ই বাতিল করবেন।

রোকেয়া হলের সভাপতি লিপি আক্তার, যারা হামলা করেছে তাদের দিয়েই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমরা এ কমিটি মানি না। কারণ শোভন রাব্বানীর প্রত্যক্ষ নির্দেশে আমাদের উপর তারা হামলা করেছে। সুষ্ঠু তদন্ত হোক। তদন্তের মাধ্যমে বিচার করার দাবি জানাই।
এর আগে পদ বঞ্চিত ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী হাকিম চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মধুর ক্যান্টিনে গিয়ে শেষ। এ সময় কমিটি মানেন না বলে স্লোগান দেন ছাত্রলীগের পদ বঞ্চিতরা।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

ছাত্রলীগের পদবঞ্চিতদের ৪৮ ঘন্টার আল্টিমেটাম (ভিডিও)

আপডেট টাইম ০৪:৩৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০১৯