সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

ঠাকুরগাঁওয়ে ভিজিডি প্রকল্পের দু:স্থ নারীদের সঞ্চয়ের টাকা আত্মসাতের অভিযোগ !

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে এইচ ডি ও নামে একটি এনজিও’র বিরুদ্ধে ভিজিডি কর্মসুচির আওতায় উপকারভোগী দু:স্থ নারীদের সঞ্চয় ও লভ্যাংশের টাকা না দিয়ে আত্মসাত করেছে বলে অভিযোগ উঠেছে ।
সদর উপজেলার সালন্দর ইউনিয়নের কচুবাড়ি কৃষ্টপুর ডাঙ্গাপাড়া গ্রামের ফাতেমা ঋষি । প্রতিমাসে তার কাছ থেকে ২শ টাকা সঞ্চয় ও চাল দেয়ার সময় বস্তার জন্য ২০ টাকা আদায় করা হয়েছে । এভাবে দু বছরে তার কাছ থেকে সঞ্চয়ের ৪ হাজার ৮শ ও বস্তার জন্য ৯শ ৬০টাকা আদায় করে সংশ্লিষ্ট এনজিও’র কর্মী । কৃষ্টপুর গ্রামের ফজিলাসহ অনেকের কাছ থেকে একই ভাবে আদায় করা হয় । তবে সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন মতে তাদের সঞ্চয় ও লভ্যাংশের৫ হাজার ৪শ টাকা পাওয়ার কথা । কিন্তু সঞ্চয় জমাকারীদের পুরো টাকা না দিয়ে দেয়া হচেছ ৪ হাজার টাকা । এনজিও পরিচালক মনোয়ারা চৌধুরী বলেন, তার কর্মী সঞ্চয় টাকা আদায় করলেও সেই টাকা ব্যাংকে জমা না করে পকেটস্থ করেছেন । এ কারণে তিনি সঞ্চয়ের পুরো টাকা দিতে পারছেন না ।

অভিযোগকারীরা জানান, সঞ্চয়ের টাকা দেয়ার সময় জেলা মহিলা ও শিশু বিষয়ক অধিদফতরের প্রোগ্রাম অফিসার ছিলেন । এরপর তাদের সঞ্চয়ের পুরো টাকা দেয়া হয়নি । এ বিষয়ে সংশ্লিষ্ট দফতরের প্রোগ্রাম অফিসার নিরঞ্জন রায় বলেন , আমার কিছুই করার নেই । ইউ এন ও স্যার সব জানেন ।
এ প্রসঙ্গে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন , ওই এনজিও’র পরিচালক কে শোকজ করা হয়েছে ।
জানা গেছে, ভিজিডি কর্মসুচির আওতায় নির্বাচিত অতি দরিদ্র নারীদের খাদ্য সহায়তার পাশাপাশি সামাজিক সুরক্ষায় স্থায়ী ভাবে জীবনযাত্রার মান উন্নয়ন, আয়বর্ধক প্রশিক্ষণ, স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে সচেতনার জন্য সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনণালয় এ প্রকল্প হাতে নিয়েছে । কর্মসুচি বাস্তবায়নে নির্বাচিত এনজিও কে সংশ্লিষ্ট এলাকার দায়িত্ব দেয়া হয় ।ঠাকুরগাঁও সদর উপজেলার ২১টি ইউনিয়নে ভিজিডি কর্মসুচি বাস্তবায়নের কাজ পায় এইচ ডি ও । জেলার চার উপজেলায় ফিডসহ চারটি এনজিও কে দায়িত্ব পায় ।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে ভিজিডি প্রকল্পের দু:স্থ নারীদের সঞ্চয়ের টাকা আত্মসাতের অভিযোগ !

আপডেট টাইম ১০:৫৩:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ মে ২০১৯