সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

ফের ধান কেনার ঘোষণা, খুশি নন কৃষকেরা

ডেস্ক:: ধানের দাম কমে যাওয়ায় হতাশ হয়ে পড়েছিল কৃষক। সেই হতাশা থেকে ‍কৃষকের মুখে হাসি ফুটাতে আবারও নতুন করে আড়াই লাখ টন ধান কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে নতুন করে ধান ক্রয়ে কৃষকেরা কতটুকু সুফল পাবেন তা নিয়ে দেখা দিয়েছে সংশয়।

রংপুর অঞ্চলের কৃষকের দাবি, মৌসুমের শুরুতেই ন্যায্য মূল্যে ধান বিক্রি করতে না পেরে চরমভাবে লোকসানের মুখে পড়েছেন তারা। ধার দেনা মেটাতে পানির দরে বিক্রি করে দিয়েছেন উৎপাদিত ধানের বড় একটি অংশ। ইতিমধ্যে যা চলে গেছে মিলারদের হাতে। এ অবস্থায় নতুন করে ধান কেনার ঘোষণায় মধ্যস্বত্বভোগীরাই লাভবান হবেন বলে জানিয়েছেন কৃষকেরা।

তবে এবার নতুন করে সরকারের দুই লাখ মেট্রিক টন ধান কেনার ঘোষণা রংপুর, দিনাজপুর এলাকার কৃষকদের খুব একটা খুশি করতে পারছে না। কারণ বিগত দিনের তিক্ত অভিজ্ঞতা।

এদিকে একজন কৃষক অভিযোগ করে বলেন, যখন আমাদের কৃষকরা ধান কেনা-বেচা করে তখন কোনো ধানের দাম নেই।

অন্যদিকে আরও একজন অভিযোগ করে বলেন, যেখানে ১৫০০ টাকার বস্তা পাওয়ার কথা সেখানে ১০০০ বা ৯০০ পাওয়া যায়। এভাবে করে তো আমরা কৃষকরা মরে ভূত হয়ে যাব।

সরকারের ঘরে ধান দিতে পারার ভাগ্যবান কৃষকের সংখ্যা খুবই কম। এবারও ধান দিতে পারবেন তারও নিশ্চয়তা নেই।

কৃষকেরা আরও বলেন, আমরা তো সরকারের ধারে কাছেই যেতে পারি না। প্রতি কৃষকের কাছে ১২ মণ নিয়েছে, এতে আমার কি হবে?

চলতি বছর রংপুর, দিনাজপুর ৮ টি জেলায় উৎপাদিত হয়েছে ৭ কোটি ৮ লাখ ধান। প্রথম দফায় তেইশ হাজার চার’শ চল্লিশ মণ ধান ক্রয়ের লক্ষ্যমাত্রায় নির্ধারণ করা হলেও আড়াই লাখ টন যুক্ত করার পর নতুন লক্ষ্যমাত্রা এখনো আসেনি।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

ফের ধান কেনার ঘোষণা, খুশি নন কৃষকেরা

আপডেট টাইম ০৮:৫৩:০৫ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০১৯