সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলে অন্ত: প্রতিযোগীতা ইংলিশ অলিম্পিয়ার্ড ও বিজ্ঞান উৎসবের উদ্বোধন পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নৈতিক শিক্ষা আর নীতি আদর্শ না থাকলে কোনো শিক্ষাই জীবনে কাজে আসবেনা-আল-হাসানাহ পরিচালক মিম ঠাকুরগাঁওয়ে ‘এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্টেন্স’ রোধে প্রাণিসম্পদ বিভাগের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ের হবি গরুর খামার করে এখন চিজ ফ্যাক্টরীর মালিক পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা পীরগঞ্জে নাশকতা চেষ্টার অভিযোগে ২ জন আটক ‘এন্টি মাইক্রোবিয়াল রেজিষ্টেন্স’ রোধে প্রানিসম্পদ বিভাগের ষ্টেক-হোল্ডারদের মত-বিনিময় সভা

পীরগঞ্জে ১১০ শিক্ষা প্রতিষ্ঠানে কৃষি বিভাগের নারিকেলের চারা বিতরণ

পীরগঞ্জ (ঠাকুরগাঁও):: জেলার পীরগঞ্জ উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে “কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ‘২০২৪-২৫’ অর্থবছরে নারিকেলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে নারিকেলের চারা বিরতনের উদ্যোগ গ্রহন করেছে। এই কর্মসূচির আওতায় পীরগঞ্জের প্রতিটি প্রতিষ্ঠানে পাঁচটি করে নারিকেলের চারা ‘বিনা মূল্যে’ বিতরণ শুরু হয়েছে জুলাই মাসের ৮ তারিখে(মঙ্গলবার)।
নবনিযুক্ত উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হাসান জানান,’ পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য বজায় রাখতে, বৈশ্বিক উষ্ণায়নের বিষয়ের উপর গুরুতারোপ করে আমরা বিগত অর্থ বছরের কৃষি খাতে নেওয়া কর্মসূচির ধারাবাহিকতা বজায় রেখে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নারিকেলের চারা বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করেছি। এছাড়াও,নারিকেল গাছ তার চারপাশের পরিবেশকে শীতল রাখে এবং বায়ু দূষণ কমাতে সাহায্য করে। এটি একটি প্রাকৃতিক ফিল্টার হিসাবে কাজ করে এবং বায়ুর গুণমান উন্নত করে। ”

উপ- সহকারী কৃষি কর্মকর্তা পঙ্কজ কুমার সরকার বলেন,” নারিকেল গাছের বিস্তৃত মূল মাটিকে দৃঢ়ভাবে আবদ্ধ করে রাখে, ফলে ভূমিক্ষয় রোধ হয়, এটি ভূমিধস এবং ভাঙন থেকেও ভূমিকে রক্ষা করে। ”

অপরদিকে, উপ সহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রহিম বলেন,”নারিকেল গাছ কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং পরিবেশে অক্সিজেন সরবরাহ করে, যা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহায়ক। একটি নারিকেল বাগান দীর্ঘকাল ধরে কার্বন-ডাই-অক্সাইড শোষণ করতে পারে, যা পরিবেশের জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা। ”

নারিকেলের চারাগুলো পৌছুবে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ১১০টি শিক্ষা প্রতিষ্ঠানে। সবমিলিয়ে নারিকেলের চারার সংখ্যা দাঁড়াবে ৫৫০ টি।”

পীরগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অফিস সহায়ক বেলাল হোসেন জানান,”
“এই উদ্যোগের ফলে আপনারা যেমন লাভবান হবেন, তেমনি নারিকেল উৎপাদনও বৃদ্ধি পাবে। রাজস্ব আয়ও বাড়বে। নারিকেল গাছ থেকে প্রাপ্ত ফল, তেল, ছোবড়া, পাতা, এবং অন্যান্য অংশ থেকে বিভিন্ন পণ্য তৈরি করা যায়, যা স্থানীয় অর্থনীতিকে মজবুত করে।”

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলে অন্ত: প্রতিযোগীতা ইংলিশ অলিম্পিয়ার্ড ও বিজ্ঞান উৎসবের উদ্বোধন

পীরগঞ্জে ১১০ শিক্ষা প্রতিষ্ঠানে কৃষি বিভাগের নারিকেলের চারা বিতরণ

আপডেট টাইম ০৬:১৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫