ঢাকা ১১:৩০ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা, এডহক ডাক্তারের প্রভাবে প্রশ্নবিদ্ধ ঠাকুরগাঁওয়ের স্বাস্থ্য সেবা বিভাগ–যেন দেখার কেউ নেই ঠাকুরগাঁওয়ে সড়ক বিভাগের একটি চিঠিতে আতঙ্কিত জমির মালিক চাপা উত্তেজনা পীরগঞ্জে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা, এসপি বরাবর অভিযোগ পীরগঞ্জ আল-হাসানা স্কুল এন্ড কলেজের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপেনর সিদ্ধান্ত হয়ে গেছে : মির্জা ফখরুল কর্তব্যরত অবস্থায় ঠাকুরগায়ের পীরগঞ্জ থানার এক এএসআই’র মৃত্যু যখন গনতন্ত্র চাপা থাকে তখন উগ্রবাদী শক্তিগলোর উল্থন ঘটে,তারা মাথা চাড়া দিয়ে উঠে-ঠাকুরগায়ে মির্জা ফখরুল ঠাকুরগায়ের ৩ টি আসনেই বিএনপি’র বিজয়,প্রতিদ্বন্দিতা করেছে জামায়াত ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির অর্ধ-কোটি টাকাসহ আটক,এলাকায় চাঞ্চল্য ঠাকুরগাঁয়ে হ্যাঁ ভোটের প্রচারনায় শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার এম শাখাওয়াত

দেশ একাত্তর পরবর্তীতে সবচাইতে বড় ক্রান্তিকাল অতিক্রম করছে

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ৭১ পরবর্তীকালে দেশ এখন সবচাইতে বড় ক্রান্তিকাল অতিক্রম করছে। তিনি বলেন, টেলিভিশন খুললেই দেখবেন বলা হচ্ছে , বিএনপি’র সংকট, কিন্তু না, আসলে এ সংকট পুরো জাতির। দেশ আজ একনায়কতন্ত্রের বুটের তলায় পিষ্ট। কেউ তাদের কথা বলতে পারছে না, কেউ স্বস্তিতে শfস-প্রশ^াস নিতে পারছেনা। যে আকাংখা নিয়ে মানুষ ৭১ এ মুক্তিযুদ্ধ করেছিল, ৯০ এ গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই করেছিল সে গণতন্ত্রের আকাংখা ,স্বাধীনতার স্বপ্ন পদদলিত করে আইন বিচার ব্যবস্থা, অর্থনীতি, সামাজিক নিরাপত্তাসহ গণতান্ত্রিক রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠানগুলিসহ রাষ্ট্রকে ধ্বংস করে একদলীয় শাসন ব্যবস্থার প্রবর্তন করা হয়েছে। ভবিষ্যতে আওয়ামী লীগকে এ ব্যাপারে জবাবদিহী করতে হবে বলে তিনি মন্তব্য করেন।
বিএনপি মহাসচিব ৩০ ডিসেম্বর নির্বাচন পরবর্তীতে তাঁর নিজ জেলায় বিএনপি’র প্রথম এক কর্মীসভায় বক্তব্য রাখছিলেন। সংগঠনের রুহিয়া থানা বিএনপি’র আহবায়ক আনসারুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপি’র সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমীনসহ বিএনপি ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ।
মির্জা ফখরুল বলেন, কৃষকরা ধানের দাম না পেয়ে সর্বশান্ত হচ্ছে, শ্রমিকরা পাচ্ছেনা ন্যায্য মজুরী কিন্তু সরকারের তাদের দিকে তাকানোর সময় কোথায়? ব্যবসায়ি সহ সাধারণ মানুষের ন্যুনতম বেঁচে থাকবার উপায় নেই। অথচ তারা গণবিরোধী বাজেটের মাধ্যমে ম্যাগা প্রকল্প চালু করে লুটপাটের মাধ্যমে নিজেদের পকেট ভরানো নিয়ে ব্যস্ত আছেন। বাজেট প্রসংগে তিনি বলেন, বিএনপি’র কথা বাদ দেন, দেশের এমন কোনো প্রগতিশীল বা জনগণের পক্ষের অর্থনীতিবীদ, চিন্তাবীদ বা সাংবাদিক নেই যিনি বলেছেন এ বাজেটে জনসাধারণের অর্থনৈতিক মুক্তির কোনো উপাদান রয়েছে। তিনি বলেন, জনগণের যে কর তার বেশি অংশই যাচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারিদের বেতন-ভাতার জন্য, তাদের বেতন ভাতা দ্বিগুণ তিনগুণ বাড়ানো হয়েছে, তাদের গাড়ি কিনবার জন্য ৩০ লক্ষ টাকা অনুদান দেয়া হচ্ছে। এটার কারণ যাদের দিয়ে সরকার ভোট ডাকাতি করবে তারা যেন ঠিক থাকে।
তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গ্রাম সরকারের মাধ্যমে সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনার কার্যক্রম শুরু করেছিলেন কিন্তু এ সরকার সে ব্যাপারে সম্পূর্ণ ব্যার্থ।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা, এডহক ডাক্তারের প্রভাবে প্রশ্নবিদ্ধ ঠাকুরগাঁওয়ের স্বাস্থ্য সেবা বিভাগ–যেন দেখার কেউ নেই

দেশ একাত্তর পরবর্তীতে সবচাইতে বড় ক্রান্তিকাল অতিক্রম করছে

আপডেট টাইম ১২:০২:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৭ জুন ২০১৯