সংবাদ শিরোনাম
মানবিকতা, সততা ও কর্মনিষ্ঠায় পীরগঞ্জ-বাসীর আস্থার প্রতীক ইউএনও গোলাম রব্বানী সরদার ৪২-বিজিবি দিনাজপুর ব্যাটালিয়ন এর বিশেষ অভিযান, বিরল সীমান্তে ভারতীয় মদ উদ্ধার ৪২-বিজিবি’র বিশেষ অভিযানে ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্ত এলাকায় বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার সীমান্তের ১৩ টি পূজা মন্ডবে নিরাপত্তার দায়িত্ব পালন করেছে ৪২ বিজিবির সদস্যরা পীরগঞ্জে দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ন করতে উপজেলা প্রশাসনের মত-বিনীময় সভা পীরগঞ্জে হিন্দু ধর্মীয় দুর্গা-পূজার জন্য অনুদান বিতরন একটি আদর্শ, একটি স্বপ্নকে বাস্তবে রুপ দেবার ক্ষেত্রে এটি নি:সন্দেহে একটি গুরুত্বপূর্ন মাইলফলক-পরিচালক ইত্তাশাম-উল-হক পীরগঞ্জে ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত চেরকুঘাট সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন চেরকুঘাট সেতুর উদ্বোধন করলেন এমপি জাহিদুর ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলে অন্ত: প্রতিযোগীতা ইংলিশ অলিম্পিয়ার্ড ও বিজ্ঞান উৎসবের উদ্বোধন পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর

আবাসিক হোটেলে লাশ

সারাদিন ডেস্ক:: ঢাকার একটি আবাসিক হোটেল থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আরামবাগের হোটেল দি ভান্ডার থেকে গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে লাশটি উদ্ধার করা হয়। ওই ব্যক্তির বাড়ি সাতক্ষীরা জেলায় বলে পুলিশ নিশ্চিত হয়েছে।

মারা যাওয়া ব্যক্তির নাম মোশাররফ হোসেন (৫০)। হোটেলের নিবন্ধন বই থেকে তাঁর গ্রামের বাড়ি সাতক্ষীরার কালিগঞ্জ থানার কাকশিয়ালী গ্রামে বলে জানা যায়। ২৮ ফেব্রুয়ারি তিনি হোটেলটির দ্বিতীয় তলার নয় নম্বর কক্ষে ওঠেন।

হোটেল কর্তৃপক্ষের তথ্যের বরাত দিয়ে মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাক বলেন, গতকাল রাতে হোটেলের এক কর্মচারী দরজা নক করেন। ওই ব্যক্তি দরজা না খোলায় থানায় খবর দেওয়া হয়।

আবদুর রাজ্জাক বলেন, লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর তাঁর মৃত্যু কারণ জানা যাবে। তাঁর গ্রামের বাড়িতে খবর দেওয়া হয়েছে। লাশ নিতে স্বজনেরা ঢাকায় আসছেন।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

মানবিকতা, সততা ও কর্মনিষ্ঠায় পীরগঞ্জ-বাসীর আস্থার প্রতীক ইউএনও গোলাম রব্বানী সরদার

আবাসিক হোটেলে লাশ

আপডেট টাইম ০৫:৩৮:৪৫ অপরাহ্ন, শনিবার, ৩ মার্চ ২০১৮