সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

মালদহ সীমান্তে এক মাসে বিএসএফের গুলিতে তিন বাংলাদেশী নিহত

কলকাতা প্রতিনিধি ৯ জুলাই:: বাংলাদেশের সঙ্গে ভারতের মালদহ সীমান্তে সোমবার ভারতীয় সীমান্তরক্ষীদের (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশী নিহত হয়েছে। এ নিয়ে গত একমাস পাঁচ দিনে তিন বাংলাদেশীকে গুলি করে হত্যা করেছে বিএসএফ। এমন অভিযোগ করেছে মানবাধিকার সংগঠনগুলো।
সোমবার ভোর রাতে মালদহের বৈষ্ণবনগর থানা এলাকার বাখরাবাদের সুখদেবপুর সীমান্তে গরু পাচারের সময় এক বাংলাদেশী যুবক বিএএসএফের গুলিতে মারা গেছে।  বিএসএফ সুত্র জানায়, সোমবার ভোরে সুখদেবপুর বিওপি এলাকায় ২৪ নম্বর বিএসএফ ব্যাটালিয়নের জওয়ানরা পাহারা দিচ্ছিল। সেসময় কয়েকজনের একটি দল গরু পাচারের চেষ্টা করছিল। বিএসএফ তাদের প্রথমে চ্যালেঞ্জ করে। তাদের দাবি, পাচারকারীরা ধারালো অস্ত্র নিয়ে আক্রমণের চেষ্টা করলে তারা গুলি চালায়। এতে ঘটনাস্থলেই মারা যায় এক বাংলাদেশী যুবক। মৃতদেহটিকে পরে বৈষ্ণবনগর থানার হাতে তুলে দেওয়া হয়েছে। সেখান থেকে ময়না তদন্তের জন্য লাশটিকে মালদহ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

মৃত যুবকের নাম, মহম্মদ দুলাল। তার বাড়ি শিবগঞ্জের কুমারগঞ্জ গ্রামে। পুলিশ তদন্ত শুরু করেছে। এর আগে গত ৪ জুন কুমারপুরে গরু পাচারের সময় এক বিএসএফের গুলিতে প্রাণ হারান আরো এক বাংলাদেশী। তার নাম জহিরুল শেখ। তিনি বাংলাদেশের ভোলাঘাটের বাসিন্দা ছিলেন। একই মাসের ২১ তারিখ কাঁটাতার পেরোনোর সময় বিএসএফের গুলিতে নিহত হন চাপাইনবাবগঞ্জের বাসিন্দা মনিরুল ইসলাম নামের এক ব্যক্তি।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

মালদহ সীমান্তে এক মাসে বিএসএফের গুলিতে তিন বাংলাদেশী নিহত

আপডেট টাইম ০৬:৩৯:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০১৯