ঢাকা ১১:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা, এডহক ডাক্তারের প্রভাবে প্রশ্নবিদ্ধ ঠাকুরগাঁওয়ের স্বাস্থ্য সেবা বিভাগ–যেন দেখার কেউ নেই ঠাকুরগাঁওয়ে সড়ক বিভাগের একটি চিঠিতে আতঙ্কিত জমির মালিক চাপা উত্তেজনা পীরগঞ্জে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা, এসপি বরাবর অভিযোগ পীরগঞ্জ আল-হাসানা স্কুল এন্ড কলেজের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপেনর সিদ্ধান্ত হয়ে গেছে : মির্জা ফখরুল কর্তব্যরত অবস্থায় ঠাকুরগায়ের পীরগঞ্জ থানার এক এএসআই’র মৃত্যু যখন গনতন্ত্র চাপা থাকে তখন উগ্রবাদী শক্তিগলোর উল্থন ঘটে,তারা মাথা চাড়া দিয়ে উঠে-ঠাকুরগায়ে মির্জা ফখরুল ঠাকুরগায়ের ৩ টি আসনেই বিএনপি’র বিজয়,প্রতিদ্বন্দিতা করেছে জামায়াত ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির অর্ধ-কোটি টাকাসহ আটক,এলাকায় চাঞ্চল্য ঠাকুরগাঁয়ে হ্যাঁ ভোটের প্রচারনায় শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার এম শাখাওয়াত

এক নয়, একাধিক প্রেমে বিশ্বাসী

ডেস্ক:: তিনি একজন দক্ষ অভিনেত্রী। পাশাপাশি তিনি অত্যন্ত সাহসী একজন অভিনেত্রী। চরিত্রের প্রয়োজনে পোশাক বিহীন ক্যামেরার সামনে দাঁড়াতেও কোনো সংকোচ বোধ করেন না। এই নিয়ে অনেকেই তার সমালোচনা করেন। যদিও এসব নিয়ে মাথা ঘামান না তিনি। বলছিলাম ভারতের আলোচিত অভিনেত্রী রাধিকা আপ্তের কথা।

সুপারস্টার রজনীকান্তের সঙ্গে ‘কাবালি’ সিনেমায় অভিনয় করে ব্যাপক পরিচিত পান রাধিকা আপ্তে। এরপর আরও অনেকে ছবিতে অভিনয় করেছেন তিনি। অভিনয় ছাড়াও নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বহুবার আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।

একটি টিভি অনুষ্ঠানে গিয়ে রাধিকা আপ্তে বলেছেন, ‘এক নয়, একাধিক প্রেমে বিশ্বাসী।’ এমনটাই বলেন তিনি।

সম্প্রতি কালারস ইনফিনিটি চ্যানেলে বলিউড তারকা ও ছোট পর্দার অন্যতম জনপ্রিয় সঞ্চালক নেহা ধুপিয়ার ‘বিএফএফএস উইথ ভোগ সিজন-৩’-এ অতিথি হয়ে গিয়েছিলেন রাধিকা। সেখানেই প্রেম নিয়ে নিজের এমন মতামত প্রকাশ করেন নায়িকা রাধিকা।

রাধিকা বলেন, ‘আমি বিশ্বাস করি একাধিক মানুষের প্রেমে পড়া। আমি একই সময় একাধিক মানুষকে ভালোবাসতে ভালোবাসি। সেটার পরিধি আলাদা আলাদা, চাওয়ার নিরিখও আলাদা। যেমন আমি নাচ ও অভিনয়কে ভালোবাসিতে পারি, তেমনই আমি আলাদা ভাবে একাধিক মানুষকে ভালোবাসতেও পারি। এর জন্য আমি কোনো ভাবেই নিজেকে শাস্তি দিতে পারি না।’

এই অনুষ্ঠানে নিজের বেস্ট ফ্রেন্ড আয়ুষ্মান খুরানার সঙ্গে গিয়েছিলেন রাধিকা আপেআত। এ সময় রাধিকা আরও বলেন, ‘জীবনে কত অসাধারণ ব্যক্তিত্ব সম্পন্ন মানুষের সঙ্গে দেখা হয়। আকর্ষণ তৈরি হয়। কখনও সেটি শারীরিক আকর্ষণ, কখনও সেটি শুধুই অনুরাগ। জীবনের সেই দিকটাকে উন্মোচন করতে চায় না অনেকেই।’

প্রসঙ্গত, রাধিকা অভিনীত ইংরেজি সিনেমা ‘দ্য আশ্রম’ ও ‘দ্য ওয়েডিং গেস্ট’ সিনেমা দুটি মুক্তির অপেক্ষায় আছে। চলতি ২০১৯ সালেই মুক্তি পাবে এই ছবি ২টি।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা, এডহক ডাক্তারের প্রভাবে প্রশ্নবিদ্ধ ঠাকুরগাঁওয়ের স্বাস্থ্য সেবা বিভাগ–যেন দেখার কেউ নেই

এক নয়, একাধিক প্রেমে বিশ্বাসী

আপডেট টাইম ০৫:২৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০১৯