সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে দু’টি সমঝোতা স্মারক ও একটি নথি সই

অনলাইন রিপোর্টার ॥ বিনিয়োগ বৃদ্ধি, সংস্কৃতি বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে দু’টি সমঝোতা স্মারক ও একটি নথি সই হয়েছে। রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে তার সঙ্গে সফররত দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী লি নাক-ইয়োনের একান্ত ও দ্বিপাক্ষিক বৈঠকের পর এ সমঝোতা স্মারক ও নথি সই হয়।

সহযোগিতার জন্য একটি সমঝোতা হয়েছে বাংলাদেশের ফরেন সার্ভিস একাডেমি ও দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল ডিপ্লোম্যাটিক একাডেমির মধ্যে। বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে দক্ষিণ কোরিয়ার ট্রেড ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সির সঙ্গে সমঝোতা হয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা)। আর সংস্কৃতি বিনিময়ে নথি সই করেছে দুই দেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। এর আগে লি নাক-ইয়োন প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান। তিনি কার্যালয়ের টাইগার গেটে পৌঁছালে তাকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান শেখ হাসিনা।

এরপর দুই প্রধানমন্ত্রী একান্ত বৈঠকে বসেন। একান্ত বৈঠকের পর শেখ হাসিনা ও লি নাক-ইয়োনের নেতৃত্বে দুই দেশের প্রতিনিধিরা দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে দু’টি সমঝোতা স্মারক ও একটি নথি সই

আপডেট টাইম ০৬:৫১:১৬ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০১৯