ঢাকা ১২:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সড়ক বিভাগের একটি চিঠিতে আতঙ্কিত জমির মালিক চাপা উত্তেজনা পীরগঞ্জে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা, এসপি বরাবর অভিযোগ পীরগঞ্জ আল-হাসানা স্কুল এন্ড কলেজের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপেনর সিদ্ধান্ত হয়ে গেছে : মির্জা ফখরুল কর্তব্যরত অবস্থায় ঠাকুরগায়ের পীরগঞ্জ থানার এক এএসআই’র মৃত্যু যখন গনতন্ত্র চাপা থাকে তখন উগ্রবাদী শক্তিগলোর উল্থন ঘটে,তারা মাথা চাড়া দিয়ে উঠে-ঠাকুরগায়ে মির্জা ফখরুল ঠাকুরগায়ের ৩ টি আসনেই বিএনপি’র বিজয়,প্রতিদ্বন্দিতা করেছে জামায়াত ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির অর্ধ-কোটি টাকাসহ আটক,এলাকায় চাঞ্চল্য ঠাকুরগাঁয়ে হ্যাঁ ভোটের প্রচারনায় শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার এম শাখাওয়াত স্বাস্থ্য বিভাগের বিধি-বহির্ভূত আদেশে ক্ষোভ, ঠাকুরগাঁওয়ে ডাক্তারের বদলীর বিতর্কিত আদেশ বাতিলের দাবীতে মানববন্ধন,স্বারকলিপি

২০১৮ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

সংবাদ সারাদিন ডেস্ক:
মন্ত্রিসভায় অনুমোদনের পর ২০১৮ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আসছে নতুন বছরের জন্য ১৪ দিন সাধারণ ছুটি এবং নির্বাহী আদেশে ৮ দিন সরকারি অনুমোদন দেয় মন্ত্রিসভা। এর বাইরে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জন্য ঐচ্ছিক ছুটিও অনুমোদন দেওয়া হয়।

সরকারি ও আধা-সরকারি অফিস এবং স্বায়ত্বশাসিত ও আধা-স্বায়ত্বশাসিত সংস্থার জন্য ঘোষিত ২০১৮ সালের সাধারণ ছুটি ও নির্বাহী আদেশে ২২ দিনের ছুটির মধ্যে সাত দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিনে শুক্র-শনিবারে।

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়েছে, একজন কর্মচারীকে তার নিজ ধর্ম অনুযায়ী সাধারণ, নির্বাহী আদেশে এবং সাপ্তাহিক ছুটির সঙ্গে বছরে তিন দিন ঐচ্ছিক ছুটি ভোগ করার অনুমতি দেওয়া যাবে।

“যেসব অফিসের সময়সূচি ও ছুটি তাদের নিজস্ব আইন-কানুন দিয়ে নিয়ন্ত্রিত হয়ে থাকে অথবা যেসব অফিস, সংস্থা ও প্রতিষ্ঠানের চাকরি সরকার কর্তৃক অত্যাবশ্যক হিসেবে ঘোষণা করা হয়েছে সেক্ষেত্রে সংশ্লিষ্ট অফিস, সংস্থা ও প্রতিষ্ঠান নিজস্ব আইন-কানুন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে ছুটি ঘোষণা করবে।”

সাধারণ ছুটি
২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন, ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস, ২৯ এপ্রিল বুদ্ধ পুর্ণিমা, ১ মে মে দিবস, ১৫ জুন জুমাতুল বিদা, ১৬ জুন ঈদ-উল-ফিতর, ১৫ অগাস্ট জাতীয় শোক দিবস, ২২ অগাস্ট ঈদ-উল-আযহা, ২ সেপ্টেম্বর জন্মাষ্টমী, ১৯ অক্টোবর দুর্গাপূজা (বিজয়ী দশমী), ২১ নভেম্বর ঈদ-ই-মিলাদুন্নবী (সা.), ১৬ ডিসেম্বর বিজয় দিবস এবং ২৫ ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন (বড় দিন)।

নির্বাহী আদেশে ছুটি
১৪ এপ্রিল বাংলা নববর্ষ, ২ মে শব-ই-বরাত, ১২ জুন শব-ই-কদর, ১৫ ও ১৭ জুন ঈদ-উল-ফিতরের আগে ও পরের দিন, ২১ ও ২৩ অগাস্ট ঈদ-উল-আযহার আগে ও পরের দিন এবং ২১ সেপ্টেম্বর আশুরা।

ঐচ্ছিক ছুটি (মুসলিম পর্ব)
১৫ এপ্রিল শব-ই-মিরাজ, ১৮ জুন ঈদ-উল-ফিতর (ঈদের ছুটির পরের দ্বিতীয় দিন), ২৪ অগাস্ট ঈদ-উল-আযহা (ঈদের ছুটির পরের দ্বিতীয় দিন), ৭ নভেম্বর আখেরি চাহার সোম্বা এবং ১৯ ডিসেম্বর ফাতেহা-ই-ইয়াজদাহম।

ঐচ্ছিক ছুটি (হিন্দু পর্ব)
২২ জানুয়ারি সরস্বতী পূজা, ১৪ ফেব্রুয়ারি শিবরাত্রি ব্রত, ১ মার্চ দোলযাত্রা, ১৫ মার্চ হারিচাঁদ ঠাকুরের আবির্ভাব, ৮ অক্টোবর মহালয়া, ১৮ অক্টোবর দূর্গাপূজা (নবমী), ২৪ অক্টোবর লক্ষ্মী পূজা এবং ৬ নভেম্বর শ্যামা পূজা।

ঐচ্ছিক ছুটি (খ্রিস্টান পর্ব)
১ জানুয়ারি ইংরেজি নববর্ষ, ১৪ ফেব্রুয়ারি ভস্ম বুধবার, ২৯ মার্চ পুণ্য বৃহস্পতিবার, ৩০ মার্চ পুণ্য শুক্রবার, ৩১ মার্চ পুণ্য শনিবার, ১ এপ্রিল ইস্টার সানডে এবং ২৪ ও ২৬ ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মোৎসব (বড় দিনের আগে ও পরের দিন)।

ঐচ্ছিক ছুটি (বৌদ্ধ পর্ব)
৩১ জানুয়ারি মাঘী পূর্ণিমা, ১৩ এপ্রিল চৈত্র সংক্রান্তি, ২৭ জুলাই আষাঢ়ী পূর্ণিমা, ২৫ সেপ্টেম্বর মধু পূর্ণিমা এবং ২৪ অক্টোবর প্রবারণা পূর্ণিমা।

ঐচ্ছিক ছুটি (পার্বত্য চট্টগ্রাম এলাকা ও এর বাইরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অন্তর্ভুক্ত কর্মচারীদের জন্য)

১২ ও ১৫ এপ্রিল বৈসাবি ও পার্বত্য চট্টগ্রামের অন্যান্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনুরূপ সামাজিক উৎসব।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

ঠাকুরগাঁওয়ে সড়ক বিভাগের একটি চিঠিতে আতঙ্কিত জমির মালিক চাপা উত্তেজনা

২০১৮ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

আপডেট টাইম ০৬:৫৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০১৭