সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

ঠাকুরগাঁওয়ে মাদক সেবনের অভিযোগে বিএনপির ৪ নেতা গ্রেফতার

ঠাকুরগাঁও প্রতিনিধি : মাদক দ্রব্য সেবনের অভিযোগে ঠাকুরগাঁওয়ে সাবেক ইউপি চেয়ারম্যান সহ ৪ বিএনপি নেতাকে গ্রেফতার করে জেল হাজতে দিয়েছে পুলিশ ।
সোমবার রাত ৮টায় রুহিয়া-ঠাকুরগাঁও সড়কের পাশে আকচা নিমবাড়ি এলাকায় অবস্থিত স্বপ্নজগৎ পার্কে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃতদের থানা থেকে চিফ জুডিশিয়াল মেজিস্ট্রেট কোর্টে পাঠানো হলে কোর্ট
তারা হলেন- সদর উপজেলার আকচা ইউপির সাবেক চেয়ারম্যান ও বিনোদনকেন্দ্র স্বপ্নজগৎ পার্কের মালিক সারোয়ার হোসেন চৌধুরী, রুহিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেক মানিক, ঢোলারহাট বিএনপির সাধারণ সম্পাদক ইশারুল ইসলাম ও সদস্য মনির হোসেন।
ঠাকুরগাঁও সদর থানার (ওসি) অপারেশন গোলাম মর্তুজার নেতৃত্বে পুলিশের একটি দল তাদের আটক করে ।
এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ওসি আশিকুর রহমান জানান, মঙ্গলবার সকালে আটক ৪ জনের বিরুদ্ধে মামলা হলে পরে তাদের আদালতে পাঠানো হলে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়,এ বছরের ৭ ফেব্রুয়ারি ওই পার্কে অসামাজিক কাজে সুযোগ করে দেয়ার অপরাধে পার্ক মালিক সারোয়ার হোসেন ও ৮ প্রেমিক যুগলকে আটক করে ভ্রাম্যমাণ আদালত। পরে পার্ক মালিককে ৫০ হাজার টাকা জরিমানা এবং আটক প্রেমিক যুগলকে তাদের অভিভাবকদের মুচলেকায় ছেড়ে দেয়া হয়। একইভাবে রুহিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেক মানিক মাদক সেবনের অভিযোগে ৪ সহযোগীসহ গত বছরের নভেম্বরে গ্রেফতার হয়।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

জনপ্রিয় সংবাদ

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে মাদক সেবনের অভিযোগে বিএনপির ৪ নেতা গ্রেফতার

আপডেট টাইম ০৫:৪০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০১৯