সংবাদ শিরোনাম
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনাজপুর-৪২ বিজিবি’র উদ্যোগে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ দিনাজপুরে ৪২ বিজিবি’র বিশেষ অভিযান: বিরল সীমান্তে বিপুল পরিমাণ মাদক জব্দ মাদক পাচারকারীরা প্রতিনিয়ত তাদের কৌশল পরিবর্তন করছে- ৪২ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এম এম জিল্লুর রহমান –বিজিবি’র অভিযানে ঠাকুরগাঁওয়ের হরিপুর  সীমান্তে ১ লাখ টাকা মূল্যের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার পীরগঞ্জে মাদক ব্যবসার বাইক জালিয়ে দিলেন জনগন মির্জা ফয়সল-ব্যাংকের চাকরি ছেড়ে রাজনীতি,অত:পর ঠাকুরগাঁও-১ এর সংসদ সদস্য ৪২ বিজিবি’র অভিযানে ৫ জন আটক, বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার-‘মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং পরিবার ও সমাজের স্থিতিশীলতাকেও বিপন্ন করে- লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান মানবিকতা, সততা ও কর্মনিষ্ঠায় পীরগঞ্জ-বাসীর আস্থার প্রতীক ইউএনও গোলাম রব্বানী সরদার ৪২-বিজিবি দিনাজপুর ব্যাটালিয়ন এর বিশেষ অভিযান, বিরল সীমান্তে ভারতীয় মদ উদ্ধার ৪২-বিজিবি’র বিশেষ অভিযানে ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্ত এলাকায় বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার সীমান্তের ১৩ টি পূজা মন্ডবে নিরাপত্তার দায়িত্ব পালন করেছে ৪২ বিজিবির সদস্যরা

ঠাকুরগাঁয়ে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক

আজম রেহমান,সারাদিন ডেস্ক::ঠাকুরগাঁও এর রত্নাই সীমান্তে বিজিবি-বিএসএফ এর ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১০-৩০ হতে ১২-০০ টা পর্যন্ত বিএসএফ এর আহবানে ৩০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ হোসেন এবং প্রতিপক্ষ ১৭১ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট রাকেশ সিনহা এর মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে অনানুষ্ঠানিক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। সীমান্ত পিলার ৩৮২/২-এস এর নিকট উক্ত বৈঠকে ৩০ বিজিবি সহকারী পরিচালক আবুল হাশেমসহ সংল্লিষ্ট বিজিবি ও বিএসএফ এর কোম্পানী কমান্ডার ও বিওপি/ক্যাম্প কমান্ডারগণ উপস্থিত ছিলেন।

বৈঠকে সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সকল প্রকার সীমান্ত অপরাধ কঠোর হাতে দমনের পাশাপাশি পরস্পরের সহযোগিতা বজায় রাখার বিষয়ে এক মত পোষণ করেন। এছাড়া বিএসএফ বাংলাদেশি নাগরিকের উপর যেন কোন প্রকার গুলি বর্ষণ না করে এবং ভারত হতে বাংলাদেশের অভ্যন্তরে মাদক পাচার হতে না পারে তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য বিএসএফ কমান্ড্যান্টকে অনুরোধ জানান বিজিবি অধিনায়ক। এছাড়াও চোরাচালান, মানব পাচার সকল প্রকার সীমান্ত অপরাধ প্রতিরোধ করার ব্যাপারে উভয়ে একমত পোষণ করেন। পরিশেষে সুষ্ঠু ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনানুষ্ঠানিক পতাকা বৈঠক শেষ হয়।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

জনপ্রিয় সংবাদ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনাজপুর-৪২ বিজিবি’র উদ্যোগে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ঠাকুরগাঁয়ে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক

আপডেট টাইম ০৪:০৩:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ মার্চ ২০১৮