সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

শেরপুরে বাবার হাতে ছেলে খুন

সারাদিন ডেস্ক: শেরপুর সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের ধাতিয়াপাড়া গ্রামে বাবার হাতে ছেলে খুন হয়েছে। শনিবার সকালে বাবা মুসলিম উদ্দিনের দায়ের কোপে নিহত হয় ছেলে শফিকুল ইসলাম। এ ঘটনায় অভিযুক্ত মুসলিম উদ্দিনসহ তিন জনকে আটক করা হয়েছে।

পুলিশ ও নিহতের পারিবার জানায়, টাকা পয়সা ও জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে মুসলিম উদ্দিনের সঙ্গে তার ছেলে শফিকুলের দ্বন্ধ চলছিল। কলহের জের ধরে আজ সকাল সাড়ে ৯টার দিকে শফিকুলের ওপর আকস্মিকভাবে ধারালো দা দিয়ে হামলা করেন মুসলিম উদ্দিন। তিনি শফিকুলের ঘাড় ও শরীরের বিভিন্নস্থানে একাধিক আঘাত করেন। ঘটনাস্থলেই মারা যায় শফিকুল। ঘটনার পরই মুসলিম পালিয়ে গেলেও পরে সদর থানা পুলিশ তাকে আটক করে।

নিহত শফিকুলের স্ত্রী রোজিনা বেগম জানান, শুক্রবার তার স্বামী শফিকুল টাকা পয়সা ও জমিজমা ভাগ করে দেওয়ার জন্য শশুর মুসলিম উদ্দিনের সাথে কথা বললে, তিনি সম্পত্তি ভাগ করে দিতে রাজি হন। পরদিন সকালে তার স্বামী ধান ক্ষেতে গেলে সেখানেই তার ওপর হামলা চালায় মুসলিম উদ্দিন। তাকে এ কাজে সহযোগিতা করেন শফিকুলের সৎ মা মলেদা বেগম ও সৎ বোন মেরি আক্তার।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে বাবা মুসলিম উদ্দিন, সৎ মা মলেদা বেগম ও সৎ বোন মেরি আক্তারকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

শেরপুরে বাবার হাতে ছেলে খুন

আপডেট টাইম ১১:৫১:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০১৯