সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

পলাশবাড়ী আজ মৃত্যুপুরী

সারাদিন ডেস্ক:: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ১০ জন শ্রমিক নিহত হয়েছেন। আহত কমপক্ষে ১৫ জন। আজ শনিবার সকাল ও দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

উপজেলা সদরের জুনদহ এলাকায় রডবোঝাই ট্রাক উল্টে ঘটনাস্থলেই সাতজন শ্রমিক নিহত হন। ট্রাকের নিচে পড়ে আহত হয়েছেন কয়েকজন। তাঁদের উদ্ধারে অভিযান চলছে। আজ দুপুর সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। হতাহত ব্যক্তিদের পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি।
পলাশবাড়ী থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলেন, দুপুরে রডবোঝাই একটি ট্রাক ঢাকা থেকে রংপুর যাচ্ছিল। দুপুর সাড়ে ১২টার দিকে জুনদহ এলাকায় একটি মোটরসাইকেলকে জায়গা দিতে গিয়ে ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারান। এতে ট্রাকটি উল্টে মহাসড়কের পাশে পড়ে যায়। এ ঘটনায় ঘটনাস্থলেই ট্রাকের সাতজন শ্রমিক নিহত হন। ট্রাকের নিচে পড়ে কয়েকজন শ্রমিক আহত হন।

এর আগে সকালে একই উপজেলা সদরের সরকার ফিলিং স্টেশনের সামনে চালক নিয়ন্ত্রণ হারালে একটি বাস থেমে থাকা একটি ট্রলিকে ধাক্কা দিলে তিন নির্মাণশ্রমিক নিহত হন। আহত হয়েছেন অন্তত ১০ জন। আজ সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।ক্রেন দিয়ে সরানো হচ্ছে রডবোঝাই ট্রাক। পলাশবাড়ী উপজেলা, গাইবান্ধা, ১০ মার্চ। শাহাবুল শাহীন নিহত শ্রমিকেরা হলেন গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই গ্রামের জাকির হোসেন (২৫), একই উপজেলার শিবপুর গ্রামের খসরু মিয়া (৫০) ও একই গ্রামের রাজু মিয়া (২৪)। আহত ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি।

পলাশবাড়ী থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলেন, আজ সকালে এসএন ট্রাভেলস নামের যাত্রীবাহী একটি বাস রংপুর থেকে বগুড়া যাচ্ছিল। সকাল সাড়ে ১০টার দিকে বাসটি পলাশবাড়ী উপজেলা সদরের সরকার ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে বাসের একটি চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি মহাসড়কের ওপর দাঁড়িয়ে থাকা ইঞ্জিনচালিত ট্রলিকে (ভটভটি) ধাক্কা দেয়। ঘটনাস্থলেই ট্রলির তিন নির্মাণশ্রমিক নিহত হন। এ ছাড়া ট্রলি ও বাসের আরও অন্তত ১০ শ্রমিক আহত হন।

দুটি দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম। মুঠোফোনে প্রথম আলোকে তিনি বলেন, জুনদহে ট্রাক উল্টে হতাহত ব্যক্তিদের সবাই শ্রমিক। তাঁরা ট্রাকের ওপরে ছিলেন। ট্রাকের নিচে পড়ে সাতজন মারা যান। চালক পলাতক।
ওসি বলেন, বাসের ধাক্কায় ট্রলির নিহত শ্রমিকদের লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয় লোকজনের সহায়তায় আহত ব্যক্তিদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আরও বলেন, বাসটি দুর্ঘটনাস্থলে রেখে চালক পালিয়ে গেছেন।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

পলাশবাড়ী আজ মৃত্যুপুরী

আপডেট টাইম ০৭:১৮:১৮ অপরাহ্ন, শনিবার, ১০ মার্চ ২০১৮