সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

পীরগঞ্জে বিনামূল্যে চক্ষু শিবিরে ৫৩৭ রোগীর চিকিৎসাসেবা প্রদান

আজম রেহমান,সারাদিন ডেস্ক:: ১৭ ফেব্রুয়ারী জেলার পীরগঞ্জ উপজেলা শহরের আরএম বালিকা উচ্চ বিদ্যালয়ে আলহাজ্ব মোবারক আলী চ্যারিটেবল ট্রাষ্ট’র আয়োজনে প্রতিবছরের ন্যায় এবারও বিনামূল্যে চক্ষু শিবির/২০২০ উপলক্ষ্যে এক আলোচনা সভা বীরমুক্তিযোদ্ধা মো.ইকরামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো.রেজাউল করিম, সাবেক উপজেলা চেয়ারম্যান মো.জিয়াউল ইসলাম জিয়া, ট্রাষ্টি মো.এমদাদুর রহমান, ট্রাষ্ট’র নির্বাহী সদস্য মো.আব্দুল মান্নান, ট্রাষ্ট’র সাংগাঠনিক সম্পাদক মো.রেজাউল করিম রাজা, ট্রাষ্ট চেয়ারম্যান আলহাজ্ব মো.মনির উদ্দিন ও সভার সভাপতি মো.ইকরামুল হক প্রমুখ। আন্ধেরী হিলফি বন জার্মানীর অর্থায়নে দিনাজপুরস্থ গাউসুল আজম বিএনএসবি চক্ষু হাসপাতালের চিকিৎসা সেবা সহায়তায় এই চক্ষু শিবিরে মোট ৫৩৭ জন রোগীর চিকিৎসা সেবা প্রদান ও ৬১জন রোগীর লেন্স সংযোজনের জন্য বাছাই করা হয়। বাছাইকৃতদের দিনাজপুর চক্ষু হাসপাতালে নিয়ে বিনামূল্যে লেন্স সংযোজন সহ যাবতীয় কার্যক্রম পরিচালনা করা হবে। পরে স্থানীয় সংসদ সদস্য ও ট্রাষ্টের অন্যতম ট্রাষ্টি মো.জাহিদুর রহমান জাহিদ চক্ষু শিবির পরিদর্শন করেন এবং রোগীদের খোজ খবর নেন।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

পীরগঞ্জে বিনামূল্যে চক্ষু শিবিরে ৫৩৭ রোগীর চিকিৎসাসেবা প্রদান

আপডেট টাইম ০১:১৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২০