ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা, এডহক ডাক্তারের প্রভাবে প্রশ্নবিদ্ধ ঠাকুরগাঁওয়ের স্বাস্থ্য সেবা বিভাগ–যেন দেখার কেউ নেই ঠাকুরগাঁওয়ে সড়ক বিভাগের একটি চিঠিতে আতঙ্কিত জমির মালিক চাপা উত্তেজনা পীরগঞ্জে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা, এসপি বরাবর অভিযোগ পীরগঞ্জ আল-হাসানা স্কুল এন্ড কলেজের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপেনর সিদ্ধান্ত হয়ে গেছে : মির্জা ফখরুল কর্তব্যরত অবস্থায় ঠাকুরগায়ের পীরগঞ্জ থানার এক এএসআই’র মৃত্যু যখন গনতন্ত্র চাপা থাকে তখন উগ্রবাদী শক্তিগলোর উল্থন ঘটে,তারা মাথা চাড়া দিয়ে উঠে-ঠাকুরগায়ে মির্জা ফখরুল ঠাকুরগায়ের ৩ টি আসনেই বিএনপি’র বিজয়,প্রতিদ্বন্দিতা করেছে জামায়াত ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির অর্ধ-কোটি টাকাসহ আটক,এলাকায় চাঞ্চল্য ঠাকুরগাঁয়ে হ্যাঁ ভোটের প্রচারনায় শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার এম শাখাওয়াত

পরিচালক প্রশাসনের আদেশ উপেক্ষিত পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ দিনেও দায়িত্ব হস্তান্তর করেনি প্রাক্তন স্বাস্থ্য প্রশাসক

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ॥ পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ বছর ধরে কর্মরত উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডা: আব্দুল জব্বার স্বাস্থ্য বিভাগের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক(প্রশাসন) এর বদলীর আদেশ নির্ধারিত সময়ের মধ্যে কার্যকরী হয়নি বরং বদলী আদেশ বাতিলের জন্য জোর তৎপরতা চলছে এবং কর্মকর্তা শুণ্য উপজেলা স্বাস্থ্য বিভাগে চলছে অচলাবস্থা। পরিচালক প্রশাসনের আদেশ উপেক্ষা করে সাবেক ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ আব্দুল জব্বারে পুরাতন কর্মস্থলে বহাল থাকার জন্য নানা পর্যায়ে চেষ্টা কদ্বির চালিয়ে যাচ্ছেন ফলে অভিভাবকশূন্য পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলছে বিশৃঙ্খলা, খামখেয়ালীপনা ও অব্যবস্থাপনা।
গত ০৮/০৯/২০২৫ ইং তারিখে স্বাস্থ্য মন্ত্রণালয় ও মহাপরিচালকের নির্দেশে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক প্রশাসন ডাঃ এবিএম আবু হানিফ পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ আব্দুল জব্বারকে তার নিজ উপজেলাস্থ ঠাকুরগাঁও সদর হাসপাতালের জরুরী বিভাগে মেডিকেল অফিসার হিসেবে বদলীর আদশে দেন। অপর দিকে কুড়িগ্রাম জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ কামাল আহম্মেদ কেও তার নিজ উপজেলাস্থ পীরগঞ্জ স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হিসেবে বদলির আদেশ প্রদান করেন। ৫ কার্য দিবসের মধ্যে উভয়কে নিজ নিজ কর্মস্থলে যোগদান করার নির্দেশ প্রদান করেন। অন্যথায় তাৎক্ষনিক অবমুক্ত হওয়া সহ অন্যবিধ ব্যবস্থা গ্রহনেরকতৃপক্ষের নির্দেশনা মোতাবেক ডা: কামাল আহম্মেদ নিজ দায়িত্ব হস্তান্তরপূর্বক নতুন কর্মস্থলে যোগদানের উদ্দেশ্যে ঠাকুরগাঁও সিভিল সার্জন অফিসে যান এবং যোগদানপত্র দাখিল করেন, যার কপি পীরগঞ্জ উপজেলা কার্যালয়েও দাখিল করেন। কিন্তু বদলী আদেশে অসন্তুষ্ঠ প্রাক্তন কর্মকর্তা ডা: আব্দুল জব্বার এই বদলী আদেশ ঠেকাতে সিভিল সার্জনের সহায়তায় মরিয়া হয়ে ওঠেন এবং বিভিন্ন পর্যায়ে তত্বির শুরু করেন। ইতোমধ্যে দায়িত্ব হস্তান্তর ও যোগদানের নির্ধারিত সময় অতিবাহিত হলেও তিনি ২২ সেপ্টেম্বর পর্যন্ত ঠাকুরগাঁও সদর হাসপাতালে যোগদান করেননি কিংবা পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে দায়িত্বও হস্তান্তর করেননি ফলে নবাগত কর্মকর্তা তার দায়িত্ব পালন করতে পারছেননা এবং কর্মকর্তা শুন্য তাকায় হাসপাতালে নানামূখী সমস্যার সৃষ্টি হচ্ছে।
এ ব্যাপারে নবাগত কর্মকর্তা ডা: কামাল আহম্মেদ বলেন, আমি হাসপাতালে যাওয়া আসা করছি কিন্তু দায়িত্ব হস্তান্তর না করায় কোন নিদেশনাা প্রদান করতে পারছিনা। নির্ধারিত সময়ের পরে আরো ৭ দিন পেরিয়ে গেলেও দায়িত্ব হস্তান্তর না করা গুরুতর অসদাচরনের পর্যায়ে পড়ে।
৮ সেপ্টেম্বর বদলী আদেশের পর থেকে হাসপাতালের গুরুত্বপূর্ণ এ পদটি শূন্য থাকায় গত ১৫ দিনে এ হাসপাতালে বিশৃঙ্খলা,খামখেয়ালী, অরাজকতা বিরাজ করা সহ প্রশাসনিক কার্যক্রম ভেঙ্গে পড়েছে। ভর্তিকৃত রোগী ও দৈনন্দিন চিকিৎসা নিতে আসা রোগীদের উপর এর প্রভাব পড়েছে বলে সোমবার হাসপাতালে গিয়ে জানা যায়। এ ব্যাপারে রংপুর বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ গওসুল আজিম জানায়, এ বিষয়ে আমি প্রয়োজনীয় আলোচনা করেছি, দ্রুত এ সমস্যার সমাধান হবে। ঠাকুরগাঁও সদর হাসপাতালের সিভিল সার্জন ডাঃ আনিসুর রহমান জানান, উদ্ধর্তন কর্তৃপক্ষের সাথে পরামর্শ করেছি আশু এ সমস্যার সমাধান হবে।
৬ বছর ধরে কর্মরত বদলীর আদেশাধীন ডাঃ আব্দুল জব্বার জানান, আমি বদলির আদেশ বাতিল করার জন্যে ঢাকায় যোগাযোগ চালিয়ে যাচ্ছি, হয়ত আদেশটি বাতিল হয়ে যাবে, তাই ডাঃ কামাল আহম্মেদ কে দায়িত্ব হস্তান্তর করিনি। অপর দিকে ডাঃ কামাল আহম্মেদ জানান, আমি গত ১৫/০৯/২০২৫ইং তারিখে ঠাকুরগাঁও সি.এস মহোদয়ের দপ্তরে লিখিত আকারে যোগদান পত্র দাখিল করেছি কিন্তু আমাকে দায়িত্ব হস্তান্তর না করার কারনে আমি কোন অফিসিয়াল কাজকর্ম করতে পারছি না। ফলে হাসপাতালে নানা সমস্যা দেখা দিয়েছে এবং প্রশাসনিক কার্যক্রম মুখ থুবড়ে পড়েছে। ৩ বছর পর পর বদলী হওয়াটা একটা স্বাভাবিক প্রত্রিয়া কিন্তু বদলীর পর দায়িত্ব বুঝে না দিয়ে রাষ্ট্রীয় দায়িত্ব ফাকি দেয়া এবং জনগনের স্বাস্থ্য সেবা ব্যাহত করে ব্যাক্তিস্বার্থ চরিতার্থ করার ফন্দি ফিকিরে জনসমাজে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। জনস্বার্থ সংশ্লিষ্ট এ বিষয়ে প্রশাসনের জরুরী,আন্তরিক ও দায়িত্বশীল হস্তক্ষেপ জরুরী হয়ে পড়েছে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা, এডহক ডাক্তারের প্রভাবে প্রশ্নবিদ্ধ ঠাকুরগাঁওয়ের স্বাস্থ্য সেবা বিভাগ–যেন দেখার কেউ নেই

পরিচালক প্রশাসনের আদেশ উপেক্ষিত পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ দিনেও দায়িত্ব হস্তান্তর করেনি প্রাক্তন স্বাস্থ্য প্রশাসক

আপডেট টাইম ০৬:২৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫