সংবাদ শিরোনাম
সীমান্তের ১৩ টি পূজা মন্ডবে নিরাপত্তার দায়িত্ব পালন করেছে ৪২ বিজিবির সদস্যরা পীরগঞ্জে দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ন করতে উপজেলা প্রশাসনের মত-বিনীময় সভা পীরগঞ্জে হিন্দু ধর্মীয় দুর্গা-পূজার জন্য অনুদান বিতরন একটি আদর্শ, একটি স্বপ্নকে বাস্তবে রুপ দেবার ক্ষেত্রে এটি নি:সন্দেহে একটি গুরুত্বপূর্ন মাইলফলক-পরিচালক ইত্তাশাম-উল-হক পীরগঞ্জে ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত চেরকুঘাট সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন চেরকুঘাট সেতুর উদ্বোধন করলেন এমপি জাহিদুর ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলে অন্ত: প্রতিযোগীতা ইংলিশ অলিম্পিয়ার্ড ও বিজ্ঞান উৎসবের উদ্বোধন পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নৈতিক শিক্ষা আর নীতি আদর্শ না থাকলে কোনো শিক্ষাই জীবনে কাজে আসবেনা-আল-হাসানাহ পরিচালক মিম

র‌্যাবের সঙ্গে ‘গোলাগুলিতে’ নিহত ২

ডেস্ক:: রাজধানীর তুরাগ থানার দিয়াবাড়ি এলাকায় র‌্যাবের সঙ্গে কথিত ‘গোলাগুলিতে’ দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ২টা ৩০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ইব্রাহিম খলিল (৪৫) ও ওমর ফারুক (৩৫)। তারা মাদক কারবারি বলে র‌্যাবের ভাষ্য। খলিলের বাড়ি নরসিংদী আর ফারুকের বাড়ি ভোলার চরফ্যাশনে।

র‌্যাব-১ এর কর্মকর্তা সহকারী ‍পুলিশ সুপার মো. কামরুজ্জামান গণমাধ্যমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দিয়াবাড়িতে র‌্যাব চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছিল। একটি মোটর সাইকেলকে থামার সঙ্কেত দিলে আরোহীরা না থেমে র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় র‌্যাবও পাল্টা গুলি চালায়। গুলিবিদ্ধ দুজনকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থলে দুটি বিদেশি পিস্তল, ৯ রাউন্ড গুলি, ৩ হাজার ৯০টি ইয়াবা, ১০ হাজার টাকা পাওয়া গেছে বলে জানিয়েছেন তিনি।

মো. কামরুজ্জামান বলেন, ঢাকা ও গাজীপুরের বিভিন্ন থানায় খলিলের বিরুদ্ধে ১৫টি এবং ওমর ফারুকের বিরুদ্ধে ১৪টি মাদক মামলা রয়েছে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

সীমান্তের ১৩ টি পূজা মন্ডবে নিরাপত্তার দায়িত্ব পালন করেছে ৪২ বিজিবির সদস্যরা

র‌্যাবের সঙ্গে ‘গোলাগুলিতে’ নিহত ২

আপডেট টাইম ১২:০০:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২০