ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সড়ক বিভাগের একটি চিঠিতে আতঙ্কিত জমির মালিক চাপা উত্তেজনা পীরগঞ্জে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা, এসপি বরাবর অভিযোগ পীরগঞ্জ আল-হাসানা স্কুল এন্ড কলেজের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপেনর সিদ্ধান্ত হয়ে গেছে : মির্জা ফখরুল কর্তব্যরত অবস্থায় ঠাকুরগায়ের পীরগঞ্জ থানার এক এএসআই’র মৃত্যু যখন গনতন্ত্র চাপা থাকে তখন উগ্রবাদী শক্তিগলোর উল্থন ঘটে,তারা মাথা চাড়া দিয়ে উঠে-ঠাকুরগায়ে মির্জা ফখরুল ঠাকুরগায়ের ৩ টি আসনেই বিএনপি’র বিজয়,প্রতিদ্বন্দিতা করেছে জামায়াত ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির অর্ধ-কোটি টাকাসহ আটক,এলাকায় চাঞ্চল্য ঠাকুরগাঁয়ে হ্যাঁ ভোটের প্রচারনায় শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার এম শাখাওয়াত স্বাস্থ্য বিভাগের বিধি-বহির্ভূত আদেশে ক্ষোভ, ঠাকুরগাঁওয়ে ডাক্তারের বদলীর বিতর্কিত আদেশ বাতিলের দাবীতে মানববন্ধন,স্বারকলিপি

র‌্যাবের সঙ্গে ‘গোলাগুলিতে’ নিহত ২

ডেস্ক:: রাজধানীর তুরাগ থানার দিয়াবাড়ি এলাকায় র‌্যাবের সঙ্গে কথিত ‘গোলাগুলিতে’ দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ২টা ৩০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ইব্রাহিম খলিল (৪৫) ও ওমর ফারুক (৩৫)। তারা মাদক কারবারি বলে র‌্যাবের ভাষ্য। খলিলের বাড়ি নরসিংদী আর ফারুকের বাড়ি ভোলার চরফ্যাশনে।

র‌্যাব-১ এর কর্মকর্তা সহকারী ‍পুলিশ সুপার মো. কামরুজ্জামান গণমাধ্যমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দিয়াবাড়িতে র‌্যাব চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছিল। একটি মোটর সাইকেলকে থামার সঙ্কেত দিলে আরোহীরা না থেমে র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় র‌্যাবও পাল্টা গুলি চালায়। গুলিবিদ্ধ দুজনকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থলে দুটি বিদেশি পিস্তল, ৯ রাউন্ড গুলি, ৩ হাজার ৯০টি ইয়াবা, ১০ হাজার টাকা পাওয়া গেছে বলে জানিয়েছেন তিনি।

মো. কামরুজ্জামান বলেন, ঢাকা ও গাজীপুরের বিভিন্ন থানায় খলিলের বিরুদ্ধে ১৫টি এবং ওমর ফারুকের বিরুদ্ধে ১৪টি মাদক মামলা রয়েছে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

ঠাকুরগাঁওয়ে সড়ক বিভাগের একটি চিঠিতে আতঙ্কিত জমির মালিক চাপা উত্তেজনা

র‌্যাবের সঙ্গে ‘গোলাগুলিতে’ নিহত ২

আপডেট টাইম ১২:০০:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২০