সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

প্রাথমিক স্কুল খোলা নিয়ে নতুন যে তথ্য দিলেন গণশিক্ষা সচিব

প্রতিবেদক::প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আকরাম-আল-হোসেন বলেছেন, এখনো শিক্ষাপ্রতিষ্ঠান খোলা মতো পরিস্থিতি দেশে সৃষ্টি হয়নি। করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা যাবে না। শিক্ষাপ্রতিষ্ঠান আবারো বন্ধ রাখা হবে কিনা শিক্ষা মন্ত্রণালয়ের সাথে কথা বলে তা ঠিক করা হবে। সম্প্রতি গণমাধ্যমে তিনি এসব কথা বলেন।

এদিকে, করোনা পরিস্থিতিতে দেশের শিক্ষা ব্যবস্থা, সরকারের গৃহীত বিভিন্ন সিদ্ধান্ত, বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচারিত গুজব ও ভিত্তিহীন সংবাদ ও চলতি বছরের এইচএসসি পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিতে আগামী বুধবার বিকালে সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ওই সংবাদ সম্মেলনেও নতুন ছুটির ঘোষণা আসতে পারে বলে ধারণা করছেন শিক্ষা সংশ্লিষ্টরা। কেউ কেউ মনে করছেন, সব মিলিয়ে অক্টোবর মাসে পুরোটা জুড়েই শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকতে পারে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ৩ অক্টোবরের পর শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আরো অন্তত ১৫ থেকে ৩০ দিন পর্যন্ত বাড়তে পারে। তবে নতুন করে কতদিন ছুটি বাড়ানো হবে সে বিষয়ে মন্ত্রণালয়ের টেকনিক্যাল কমিটির সিদ্ধান্ত নেবে। চলতি সপ্তাহেই ছুটির বিষয়ে সরকারি সিদ্ধান্ত আসতে পারে।

এর আগে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি কতদিন বাড়ানো হবে সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। টেকনিক্যাল কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ছুটি বাড়ানো হবে। আগামী ৬ মাস থেকে এক বছরের মধ্যে শতভাগ করোনামুক্ত হওয়া সম্ভব নয়। তাই শুধু শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে কতটা সফলতা আসছে সে বিষয়টিও ভাবা হচ্ছে।

উল্লেখ্য, করোনার কারণে গত ১৭ মার্চ থেকে বন্ধ রয়েছে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা স্তরের সব শিক্ষা প্রতিষ্ঠান। এরই মধ্যে অন্তত সাত দফা ছুটি বাড়ানো হয়েছে। সারাদেশের কওমী মাদ্রাসা ছাড়া বাকি সব শিক্ষাপ্রতিষ্ঠানে এর আগেই ৩ অক্টোবর পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। শিক্ষার্থীদের কোনো ধরণের ঝুঁকির মধ্যে না ফেলতে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হয়।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

প্রাথমিক স্কুল খোলা নিয়ে নতুন যে তথ্য দিলেন গণশিক্ষা সচিব

আপডেট টাইম ১২:১৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০