সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

রাজশাহী-পঞ্চগড় রুটে ‘বাংলাবান্ধা’ এক্সপ্রেস ট্রেন চলাচল শুরু

পঞ্চগড় প্রতিনিধি : আজ বৃহস্পতিবার পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন হতে রাজশাহী রুটে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেন চলাচল শুরু। উদ্বোধন করেন রেলপথ মন্ত্রী এ্যডভোকেট মোঃ নূরুল ইসলাম সুজন এমপি। এ সময় আরো উপস্থিত থাকবেন পঞ্চগড়-১ আসনের এমপি মজাহারুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট,জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, রেলপথ মন্ত্রনালয়ের সচিব মোহাম্মদ সেলিম রেজা জিএম মিহের কান্তি বুহ ও বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনের স্টেশন মাষ্টার মোঃ মোর্শারফ হোসেন প্রমুখ।

আনুষ্ঠানিকভাবে সকাল ১১:৩০ টায় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন হতে ট্রেনটির শুভ উদ্বোধন করেন রেলপথ মন্ত্রী।
ট্রেনটি রাজশাহী থেকে ছাড়বে রাত ৯:১৫ টায় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে পৌছাবে ভোর ৫;১০ টায় আবার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন থেকে ছাড়বে সকাল ৮:৩০ টায় এবং রাজশাহী পৌছাবে বিকাল ৫;৩০ টায়।
‘বাংলাবান্ধা’ এক্সপ্রেস ট্রেনের উভয়পথে বিরতি স্টেশনগুলো হচ্ছে আব্দুলপুর, নাটোর, মাধনগর, আহসানগঞ্জ, সান্তাহার,আক্কেলপুর, জয়পুরহাট, পাঁচবিবি, বিরামপুর, ফুলবাড়ী, পার্বতীপুর, চিরিরবন্দর, দিনাজপুর, সেতাবগঞ্জ, পীরগঞ্জ, শিবগঞ্জ, ঠাকুরগাঁওরোড, রুহিয়া, কিসমত।
ট্রেনটির আসন দিনে ৫০৮ টি এবং রাতে ৪৯৬ টি। রাজশাহী-বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম পর্যন্ত উভয় দিকে ভাড়া শুলভ শ্রেণী ১৭০, শোভন শ্রেণী ২৮০, শোভন চেয়ার ৩৩৫, ১ম সিট শ্রেনী ৪৪৫, ১ম বার্থ শ্রেনী ৬৬৫,স্নিগ্ধা ৫৫৫ (ভ্যাট ব্যাতিত),এসি সিট ৬৬৫ (ভ্যাট ব্যাতিত), এসি বার্থ ৯৯৫ টাকা।
‘বাংলাবান্ধা’ এক্সপ্রেস ট্রেনের রাজশাহী হতে সাপ্তাহিক বন্ধ শুক্রবার এবং বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম হতে সাপ্তাহিক বন্ধ শনিবার।
পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন হতে রাজশাহী রুটে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেন চলাচল শুরু হওয়ায় পঞ্চগড়ের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পুরনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতঞ্জতা প্রকাশ করেছেন পঞ্চগড়ের সর্বস্তরের জনতা।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

রাজশাহী-পঞ্চগড় রুটে ‘বাংলাবান্ধা’ এক্সপ্রেস ট্রেন চলাচল শুরু

আপডেট টাইম ০১:৫৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০