সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলে অন্ত: প্রতিযোগীতা ইংলিশ অলিম্পিয়ার্ড ও বিজ্ঞান উৎসবের উদ্বোধন পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নৈতিক শিক্ষা আর নীতি আদর্শ না থাকলে কোনো শিক্ষাই জীবনে কাজে আসবেনা-আল-হাসানাহ পরিচালক মিম ঠাকুরগাঁওয়ে ‘এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্টেন্স’ রোধে প্রাণিসম্পদ বিভাগের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ের হবি গরুর খামার করে এখন চিজ ফ্যাক্টরীর মালিক পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা পীরগঞ্জে নাশকতা চেষ্টার অভিযোগে ২ জন আটক ‘এন্টি মাইক্রোবিয়াল রেজিষ্টেন্স’ রোধে প্রানিসম্পদ বিভাগের ষ্টেক-হোল্ডারদের মত-বিনিময় সভা

জাতীয় প্রেস ক্লাবে ফরিদা সভাপতি, ইলিয়াস সম্পাদক

স্টাফ রিপোর্টার:: জাতীয় প্রেস ক্লাবের ইতিহাসে প্রথম বারের মতো নারী সভাপতি নির্বাচিত হয়েছেন ফরিদা ইয়াসমিন। তিনি বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ভোট পেয়েছেন ৫৮১। তার প্রতিদ্বন্দ্বি ছিলেন সবুজ-ইলিয়াস পরিষদের কামাল উদ্দিন সবুজ। তিনি পেয়েছেন ৩৯৫ ভোট। ফরিদা ইয়াসমিন মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরামের প্যানেল থেকে নির্বাচন করেন। অন্যদিকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে ইলিয়াস খান। তিনি পেয়েছেন ৫৬৬ ভোট।

তিনি মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরামের ওমর ফারুককে পরাজিত করেন। ওমর ফারুক ভোট পেয়েছেন ৩৯৩ ভোট।
এছাড়া সিনিয়র সহ সভাপতি নির্বাচিত হয়েছেন হাসান হাফিজ (৪১৩ ভোট)। তার প্রতিদ্বনিদ্ব আজিজুল ইসলাম ভূঁইয়া পেয়েছেন ৩৬৭ ভোট। সহ-সভাপতি হয়েছেন রেজোয়ানুল হক রাজা (৬১৫ ভোট)। তার প্রতিদ্বন্দ্বি খন্দকার হাসনাত করিম পেয়েছেন ৩৪০ ভোট।
যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাইনুল আলম (৫৭৭ ভোট) ও মোহাম্মদ আশরাফ আলী (৩৯৫)। কোষাধ্যক্ষ নিবাচিত হয়েছেন শাহেদ চৌধুরী (৭০৬ ভোট)। তার প্রতিদ্বন্দ্বি সালাহউদ্দিন আহমদ বাবলু পেয়েছেন ২৬৭ ভোট।
সদস্য নির্বাচিত হয়েছেন, আইয়ুব ভুইয়া (৫৪৪ ভোট), রেজানুর রহমান (৪৭৪ভোট), কাজী রওনাক হোসেন (৪৫৫ ভোট), জাহিদুজ্জামান ফারুক (৪৪৩ ভোট), শাহনাজ বেগম পলি (৪৩০), সৈয়দ আবদাল আহমদ (৪২১ ভোট), শাহনাজ সিদ্দিকী সোমা (৪২ ভোট), ভানুরঞ্জন চক্রবর্তী (৪১১ ভোট), রহমান মুস্তাফিজ (৩৭৯ ভোট) ও বখতিয়ার রাণা (৩৬৮ ভোট)।
স্বাস্থ্যবিধি মেনে উৎসবমুখর পরিবেশে জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির ২০২১-২২ মেয়াদের নির্বাচন সম্পন্ন হয় বৃহস্পতিবার। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ হয়। রাতে নির্বাচনের ফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটি। জাতীয় প্রেসক্লাবের এবারের নির্বাচনে ১৭টি পদে সর্বমোট ৪৬ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনের দুটি প্যানেল মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরাম এবং সবুজ-ইলিয়াস পরিষদ অংশ নেয়। এর বাইরে স্বতন্ত্র প্রার্থীরাও অংশ নেন নির্বাচনে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

জনপ্রিয় সংবাদ

ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলে অন্ত: প্রতিযোগীতা ইংলিশ অলিম্পিয়ার্ড ও বিজ্ঞান উৎসবের উদ্বোধন

জাতীয় প্রেস ক্লাবে ফরিদা সভাপতি, ইলিয়াস সম্পাদক

আপডেট টাইম ০২:০৪:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১