সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলে অন্ত: প্রতিযোগীতা ইংলিশ অলিম্পিয়ার্ড ও বিজ্ঞান উৎসবের উদ্বোধন পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নৈতিক শিক্ষা আর নীতি আদর্শ না থাকলে কোনো শিক্ষাই জীবনে কাজে আসবেনা-আল-হাসানাহ পরিচালক মিম ঠাকুরগাঁওয়ে ‘এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্টেন্স’ রোধে প্রাণিসম্পদ বিভাগের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ের হবি গরুর খামার করে এখন চিজ ফ্যাক্টরীর মালিক পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা পীরগঞ্জে নাশকতা চেষ্টার অভিযোগে ২ জন আটক ‘এন্টি মাইক্রোবিয়াল রেজিষ্টেন্স’ রোধে প্রানিসম্পদ বিভাগের ষ্টেক-হোল্ডারদের মত-বিনিময় সভা

ছাত্রদল সাধারণ সম্পাদক মিন্টু গ্রেফতার

আজম রেহমান, নিউজ ডেস্ক: আজ দুপুরে জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টুকে গ্রেফতার করেছে ডিটেকটিভ ব্রাঞ্চের একটি পুলিশ দল।
আজ শুক্রবার দুপুরে রাজধানীর পল্টন এলাকা থেকে মিন্টুকে গ্রেফতার করা হয়।
ছাত্রদলের সহসাধারণ সম্পাদক আরিফা সুলতানা বিষয়টি নিশ্চিত করে জানান, বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে ছাত্র ফোরাম একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল। সেই অনুষ্ঠান শেষে ফেরার পথে পল্টন মোড়ে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা মিন্টুকে গ্রেফতার করেন।

গ্রেফতারের পর মিন্টুকে প্রথমে পুরানা পল্টন পুলিশ বক্সে নেয়া হয়। পরে তাকে মতিঝিল থানায় নিয়ে যাওয়া হয়েছে।

এ বিষয়ে পল্টন থানার অফিসার ইনচার্জ মো. মাহমুদুল হক জানান, মতিঝিল থানায় করা একটি মামলায় ছাত্রদল নেতা আকরামুলের বিরুদ্ধে আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা ছিল। তাই তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে মতিঝিল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলে অন্ত: প্রতিযোগীতা ইংলিশ অলিম্পিয়ার্ড ও বিজ্ঞান উৎসবের উদ্বোধন

ছাত্রদল সাধারণ সম্পাদক মিন্টু গ্রেফতার

আপডেট টাইম ০৪:৩১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ নভেম্বর ২০১৭