ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা, এডহক ডাক্তারের প্রভাবে প্রশ্নবিদ্ধ ঠাকুরগাঁওয়ের স্বাস্থ্য সেবা বিভাগ–যেন দেখার কেউ নেই ঠাকুরগাঁওয়ে সড়ক বিভাগের একটি চিঠিতে আতঙ্কিত জমির মালিক চাপা উত্তেজনা পীরগঞ্জে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা, এসপি বরাবর অভিযোগ পীরগঞ্জ আল-হাসানা স্কুল এন্ড কলেজের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপেনর সিদ্ধান্ত হয়ে গেছে : মির্জা ফখরুল কর্তব্যরত অবস্থায় ঠাকুরগায়ের পীরগঞ্জ থানার এক এএসআই’র মৃত্যু যখন গনতন্ত্র চাপা থাকে তখন উগ্রবাদী শক্তিগলোর উল্থন ঘটে,তারা মাথা চাড়া দিয়ে উঠে-ঠাকুরগায়ে মির্জা ফখরুল ঠাকুরগায়ের ৩ টি আসনেই বিএনপি’র বিজয়,প্রতিদ্বন্দিতা করেছে জামায়াত ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির অর্ধ-কোটি টাকাসহ আটক,এলাকায় চাঞ্চল্য ঠাকুরগাঁয়ে হ্যাঁ ভোটের প্রচারনায় শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার এম শাখাওয়াত

গুচ্ছ পদ্ধতিতে যাচ্ছে না বুয়েট

নিজস্ব প্রতিবেদক:: চলতি শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় দেশের তিনটি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যাচ্ছে না বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)।

সোমবার অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর এই তথ্য নিশ্চিত করেছেন। এই সিদ্ধান্তের ফলে বুয়েট ছাড়াই রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ও খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) এবার গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেবে।

বুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ফোরকান উদ্দিন বলেন, ‘সভায় এই ধরনের সিদ্ধান্ত হয়েছে। পরবর্তী সময়ে লিখিত আকারে জানানো হবে। বুয়েট কর্তৃপক্ষ সেখানে স্বাক্ষর করলে তা জানিয়ে দেয়া হবে।’

গত ২০ জানুয়ারি ইউজিসির সঙ্গে চার বিশ্ববিদ্যালয়ের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বুয়েটের প্রস্তাবনা অনুসারে, প্রতি বছর কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির চেয়ারম্যান বুয়েট থেকে এবং পরীক্ষার কেন্দ্র শুধু বুয়েটেই হবে। তবে, কমিটিতে অন্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর অংশীদারিত্ব থাকবে। প্রশ্নপত্র কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটি তৈরি করবে।

বাকি তিন বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবনা অনুসারে, গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার জন্য প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ইংরেজি বানানের আদ্যক্ষর দিয়ে পর্যায়ক্রমে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির চেয়ারম্যান হবে। এছাড়া ভর্তি পরীক্ষা ৪ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা, এডহক ডাক্তারের প্রভাবে প্রশ্নবিদ্ধ ঠাকুরগাঁওয়ের স্বাস্থ্য সেবা বিভাগ–যেন দেখার কেউ নেই

গুচ্ছ পদ্ধতিতে যাচ্ছে না বুয়েট

আপডেট টাইম ০৫:৪১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী ২০২১