সংবাদ শিরোনাম
তারেক রহমানের নেতৃত্বে আজ বাংলাদেশ দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছে- মির্জা ফখরুল ঠাকুরগাঁওয়ে দাম্পত্য কলহের জেরে ৮ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধুর মৃত্যু, স্বামী পলাতক সাংবাদিকতার চাইতে চ্যালেঞ্জিং পেশা আর নেই-মির্জা ফখরুল পীরগঞ্জ প্রাণিসম্পদ দপ্তরে নির্ধারিত ৫শ৪৬ খামারীর মাঝে পশুখাদ্য ও উপকরণ বিতরণ পীরগঞ্জ উপজেলা পরিষদে এমপি’র অফিস উদ্বোধন পীরগঞ্জে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের সাথে স্থানীয় এমপি;র মত-বিনীময় সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের ১ম ত্রৈ-মাসিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত পীরগঞ্জে সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে ১৩ কিলোমিটার খাল-খনন প্রকল্পের উদ্বোধন পীরগঞ্জে পূর্ব চৌরাস্তা ব্যাবসায়ী সমিতি নির্বাচন-রব্বানী সভাপতি, রাজা সম্পাদক পীরগঞ্জে সিসি ক্যামেরার আওতায় নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত

৩ মাসেও উদ্ধার হয়নি সরকারি বিএস কোয়ার্টারের সম্পত্তি

স্টাফ রিপোর্টার-ঠাকুরগাঁও:: ২০২০সালের ডিসেম্বরে ঠাকুরগাঁওয়ে সরকারি জমি বিক্রির অভিযোগ এই শিরোনামে একটি সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশের পর জেলা কৃষিবিভাগ সদর উপজেলার রুহিয়া বিএস কোয়ার্টারের রুম গুলো তালা বন্ধ করে রাখেন। আর যারা জমি দখল করে অবৈধভাবে দোকান ঘর নির্মাণ করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন।
বিএস’র আবাসিক ভবনটি দখলদারদের কাছে থেকে উদ্ধারের জন্য গত মাসের জানুয়ারিতে ইউনিয়নবাসী ঠাকুরগাঁও ১ আসনের সংসদ সদস্য, জেলা কৃষি উপ-পরিচালকসহ বিভিন্ন সরকারি দপ্তরে লিখিত অভিযোগ দিলেও কোন ব্যবস্থা নেয়া হয়নি। তবে জেলা কৃষি বিভাগ বলছেন উপজেলা কৃষি অফিসার কৃষ্ণ রায়কে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। কিন্তু তিনি অদৃশ্য কারনে নিরব ভুমিকা পালন করছেন। অন্যদিকে দ্রুত গতিতে ঘর নির্মাণ করে দেওয়া হচ্ছে ভাড়া।
ইউনিয়নবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, রুহিয়া বিএস কোয়ার্টার ও বিক্রিত জমিটা উদ্ধারের জন্য আমরা এমপি মহোদয় ও কৃষি দফতরসহ বিভিন্ন অফিসে লিখিত অভিযোগ দিলাম তারা আমাদের বললেন খুব তারাতারি উদ্ধার করা হবে। কিন্তু প্রায় ৩ মাসেও তা উদ্ধারের কোন খবর নাই। কৃষি বিভাগ মোটা অংকের বিনিময়ে মুখ বন্ধ রেখেছেন বলে অভিযোগ করেন তারা।
নাম না প্রকাশের অনিচ্ছুক এক বীর মুক্তিযোদ্ধা বলেন, বিএস কোয়ার্টার কারও মালিকানা নয় নিঃসন্দেহে এটা সরকারের জমি। কেউ থাকেনা এই এই সুযোগে বিএনপি অফিস করেন। বিএনপির নেতা মোতাহার চৌধুরী দখল করে ৮লক্ষ ৫৫ হাজার টাকায় একটা অংশ বিক্রি করে দেয়। কিন্তু এতো অভিযোগ দেয়ার পরেও কৃষি অফিস কেন ব্যবস্থা নিচ্ছেন না?
এব্যাপারে সদর উপজেলা কৃষি অফিসার কৃষ্ণ রায়ের সাথে একাধিকবার যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।
এপ্রসঙ্গে রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্ররঞ্জন কুমার রায় বলেন, বিএস কোয়ার্টারের বিষয়ে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নিবো।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

তারেক রহমানের নেতৃত্বে আজ বাংলাদেশ দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছে- মির্জা ফখরুল

৩ মাসেও উদ্ধার হয়নি সরকারি বিএস কোয়ার্টারের সম্পত্তি

আপডেট টাইম ০৫:০৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১