সংবাদ শিরোনাম
৪২-বিজিবি’র বিশেষ অভিযানে ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্ত এলাকায় বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার সীমান্তের ১৩ টি পূজা মন্ডবে নিরাপত্তার দায়িত্ব পালন করেছে ৪২ বিজিবির সদস্যরা পীরগঞ্জে দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ন করতে উপজেলা প্রশাসনের মত-বিনীময় সভা পীরগঞ্জে হিন্দু ধর্মীয় দুর্গা-পূজার জন্য অনুদান বিতরন একটি আদর্শ, একটি স্বপ্নকে বাস্তবে রুপ দেবার ক্ষেত্রে এটি নি:সন্দেহে একটি গুরুত্বপূর্ন মাইলফলক-পরিচালক ইত্তাশাম-উল-হক পীরগঞ্জে ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত চেরকুঘাট সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন চেরকুঘাট সেতুর উদ্বোধন করলেন এমপি জাহিদুর ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলে অন্ত: প্রতিযোগীতা ইংলিশ অলিম্পিয়ার্ড ও বিজ্ঞান উৎসবের উদ্বোধন পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন

চীনের ৫ লাখ ডোজ টিকা হস্তান্তর

ডেস্ক:: চীন থেকে আনা ৫ লাখ কোভিড-১৯ প্রতিরোধী টিকা বাংলাদেশের কাছে হস্তান্তর করেছে চীন।

বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় চীনের রাষ্ট্রদূত লি জিমিং পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের কাছে এ টিকা হস্তান্তর করেন।

এসময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীন আমাদের বন্ধুপ্রতিম দেশ এবং তার কাছ থেকে আমরা সবসময় সহায়তা পেয়ে এসেছি।

চীনের টিকা এর আগে অনুমোদন কেন দেওয়া হয়নি এটির ব্যাখ্যায় তিনি বলেন, আমাদের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে, যার অধীনে আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন ছাড়া কোনও টিকা বা ওষুধ আমদানি করতে পারি না। সেই কারণে চীনের টিকা অনুমোদন দিতে দেরি হয়েছে।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, চীন থেকে আরও টিকা পাবো বলে আশা করি। তারা আজ বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে। ডাবল ডোজ করে এই টিকা আড়াই লাখ মানুষকে দেওয়া যাবে।

চীনের রাষ্ট্রদূত লি জিমিং বলেন, আমাদের ওখানে যখন করোনাভাইরাস ছড়িয়ে পড়ছিল, তখন বাংলাদেশ আমাদের পাশে দাঁড়িয়েছিল। আমরা সেটা ভুলিনি। আমরা এই টিকা উপহার হিসেবে দিয়েছি। সামনের দিনগুলোতে আশা করি, আমরা আরও টিকা দিতে পারবো।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

৪২-বিজিবি’র বিশেষ অভিযানে ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্ত এলাকায় বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার

চীনের ৫ লাখ ডোজ টিকা হস্তান্তর

আপডেট টাইম ১২:৫৯:৫২ অপরাহ্ন, বুধবার, ১২ মে ২০২১