সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

ঠাকুরগাঁওয়ে কঠোর বিধিনিষেধেও বসেছে ছাগলের হাট

ঠাকুরগাঁও প্রতিনিধি::সরকার করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারাদেশে কঠোর বিধিনিষেধ দিয়েছে। এর মধ্যেই ঠাকুরগাঁও সদর উপজেলার খোঁচাবাড়ি হাটে গরুর হাট না বসলেও ছাগলের হাট বসেছে।

৬জুলাই বিধিনিষেধ উপেক্ষা করে করোনা স্বাস্থ্যবিধি না মেনে খোঁচাবাড়ি হাটে ছাগল ক্রেতা-বিক্রেতাদের সমাগমে জমে উঠেছে।

সরেজমিনে দেখা যায়, আজ বিধিনিষেধের ষষ্ট দিনে ছাগলের হাট বসিয়ে কেনা-বেচা করছিল।

ক্রেতা-বিক্রেতাদের জটলা ছিলো চোখে পড়ার মতো। হাটের পশ্চিমাংশে বসেছে চা-পানের দোকান। পাশেই কাঁচাবাজার মাছের বাজারেও দেখো গেছে প্রচুর লোক সমাগম। অনেকের মুখে মাস্ক থাকলেও সেটা ছিলো থুতনির নিচে।

ছাগল কিনতে আসা নারগুর এলাকার শফিকুল আলম বলেন, ছাগল কিনতে আসছিলাম কিন্তু বাজারে ছাগলের দাম অনেক বেশি, তাই ভাবছি বাড়ি চলে যাবো। তাছাড়া হাটে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। মাস্কবিহীন অনেক লোক চলাচল করছে।

খোঁচাবাড়ি হাটের দায়িত্বপ্রাপ্তরা জানান, আমরা বিক্রেতাদের নিষেধ করা সত্ত্বেও অভাব অনটন, সামনে ঈদ নানা অজুহাতে তাদের গবাদি পশু নিয়ে হাটে আসছেন।

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রাকিবুল ইসলাম চয়ন বলেন, ‘দেশের চলমান এমন পরিস্থিতিতে যদি গবাদি পশুরহাট বসে তবে করোনা সংক্রমণের আশংকা অনেকাংশেই বেড়ে যাবে।’

ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, বিধিনিষেধে সকল প্রকার গরু ছাগলের হাট বন্ধ করা হয়েছে। যারা আইন অমান্য করে হাট পরিচালনা করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

তিনি এ সময় সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার পরার্মশ দেন।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে কঠোর বিধিনিষেধেও বসেছে ছাগলের হাট

আপডেট টাইম ০৬:০৭:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১