ঢাকা ০৪:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্বাস্থ্য-মন্ত্রীর হস্তক্ষেপ কামনা অভিভাবকহীন পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স,হুমকির মুখে স্বাস্থ্য সেবা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা, এডহক ডাক্তারের প্রভাবে প্রশ্নবিদ্ধ ঠাকুরগাঁওয়ের স্বাস্থ্য সেবা বিভাগ–যেন দেখার কেউ নেই ঠাকুরগাঁওয়ে সড়ক বিভাগের একটি চিঠিতে আতঙ্কিত জমির মালিক চাপা উত্তেজনা পীরগঞ্জে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা, এসপি বরাবর অভিযোগ পীরগঞ্জ আল-হাসানা স্কুল এন্ড কলেজের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপেনর সিদ্ধান্ত হয়ে গেছে : মির্জা ফখরুল কর্তব্যরত অবস্থায় ঠাকুরগায়ের পীরগঞ্জ থানার এক এএসআই’র মৃত্যু যখন গনতন্ত্র চাপা থাকে তখন উগ্রবাদী শক্তিগলোর উল্থন ঘটে,তারা মাথা চাড়া দিয়ে উঠে-ঠাকুরগায়ে মির্জা ফখরুল ঠাকুরগায়ের ৩ টি আসনেই বিএনপি’র বিজয়,প্রতিদ্বন্দিতা করেছে জামায়াত ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির অর্ধ-কোটি টাকাসহ আটক,এলাকায় চাঞ্চল্য

প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ, ফায়ার সার্ভিসের পদচ্যুত ড্রাইভার গ্রেপ্তার

স্টাফ রিপোটার-ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে প্রেমের নামে প্রতারণা করে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স থেকে চাকরিচ্যুত এক গাড়িচালককে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও শহরের প্রধান সড়কে অবস্থিত হোটেল সালাম ইন্টারন্যাশনালের একটি রুম থেকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম জানিয়েছেন।
গ্রেফতার হওয়া বাদল মিয়া (৩৭) ময়মনসিংহ জেলার নান্দাইল থানার হাটসিরা গ্রামের নুরুল ইসলামের ছেলে।
ওসি তানভিরুল ইসলাম বলেন, বাদল মিয়া ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ ফায়ার সার্ভিসে ড্রাইভার পদে চাকরি করতেন। সে সুবাদে বাদীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মেডিকেল কলেজে ভর্তি করিয়ে দেওয়ার এবং বিয়ের আশ্বাস দিয়ে বাদল ওই তরুণীকে একাধিকবার ধর্ষণ করে কৌশলে ছবি ও ভিডিও ধারণ করেন।
তিনি বলেন, বিয়ের জন্য চাপ দিলে সেইসব ভিডিও, ছবি ও কথোপকথন ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন বাদল।
এছাড়া হুমকি দিয়ে তরুণীর কাছ থেকে ৬টি ফাঁকা চেকের পাতায় স্বাক্ষর করিয়ে নেন এবং একটি মোবাইল ব্যাংকিংএর অ্যাকাউন্ট সম্বলিত সিম কার্ড নেন বাদল।
গ্রেফতারের সময় তার কাছ থেকে স্বাক্ষরকৃত ফাঁকা ৭টি চেকের পাতা, ২টি ফায়ার সার্ভিসের ড্রেস, ৩টা মোবাইল ফোন, ১টা ডায়েরি, ৩টা চেকবই এবং ২টা পেনড্রাইভ উদ্ধার করে পুলিশ।
এর আগে সকাল ১১টার দিকে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, নারী ও শিশু নির্যাতন দমন আইনের ধারায় ঠাকুরগাঁও সদর থানায় মামলা করেন সেই নারী।
ওসি আরও বলেন, বিভিন্ন মানুষকে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে ওই তরুণীর বিকাশ ও নগদ অ্যাকাউন্টে টাকা লেনদেন করত বাদল মিয়া।
চাকরি দেওয়ার নামে বিভিন্ন লোকের থেকে টাকা আত্মসাতের ঘটনায় ২০১৯ সালের ২৮ অক্টোবর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ তাকে চাকরি থেকে বাধ্যতামুলক অবসর প্রদান করে বলে জানান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

স্বাস্থ্য-মন্ত্রীর হস্তক্ষেপ কামনা অভিভাবকহীন পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স,হুমকির মুখে স্বাস্থ্য সেবা

প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ, ফায়ার সার্ভিসের পদচ্যুত ড্রাইভার গ্রেপ্তার

আপডেট টাইম ০৩:১৩:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১