সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

শিগগিরই ৫০ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি

নিজস্ব প্রতিবেদক::মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষক নিয়োগের জন্য আবারো আসছে নিয়োগ বিজ্ঞপ্তি। এ বিজ্ঞপ্তিতে ৫০ হাজার পদে শিক্ষক নিয়োগের কথা রয়েছে। তবে এ সংখ্যা আরো বাড়তে পারে।

জানা যায়, আসন্ন বিজ্ঞপ্তিটি চতুর্থ গণবিজ্ঞপ্তি নামে পরিচিত হবে। ইতোমধ্যে নিয়োগের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি তৈরির কার্যক্রম শুরু করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

এ বিষয়ে জানতে চাইলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) সচিব ড. এ টি এম মাহবুব-উল করিম বলেন, আশা করছি আগামী তিন মাসের মধ্যে চতুর্থ গণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। ইতোমধ্যে আমরা এ বিষয়ে যাবতীয় কার্যক্রম শুরু করেছি।

চতুর্থ গণ নিয়োগ বিজ্ঞপ্তিতে পদের সংখ্যা কত হতে পারে এমন প্রশ্নে তিনি বলেন, তৃতীয় গণ নিয়োগ বিজ্ঞপ্তিতে ৮৪৪৮টি পদে কোনো আবেদন না পাওয়ায় এবং ৬৭৭৭টি মহিলা কোটা পদে মহিলা প্রার্থী না পাওয়ায় মোট ১৫৩২৫টি পদে ফলাফল দেয়া সম্ভব হয়নি। এ পদগুলো চতুর্থ গণ নিয়োগ বিজ্ঞপ্তিতে যোগ করা হবে। আর এখন পর্যন্ত আমরা প্রায় ৩৫ হাজার শূন্য পদের চাহিদা পেয়েছি। বলা যায় সবমিলিয়ে আবারো অর্ধ লাখ শূন্য পদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেয়া হবে। তবে এ পদের সংখ্যা কম বেশি হতে পারে।

এর আগে গত ১৫ জুলাই রাতে তৃতীয় গণ নিয়োগ বিজ্ঞপ্তির ফল প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ।

তৃতীয় গণ নিয়োগ বিজ্ঞপ্তি থেকে এমপিওভুক্ত প্রতিষ্ঠানে ৩৪ হাজার ৬১০ জন এবং ননএমপিভুক্ত প্রতিষ্ঠানে ৩ হাজার ৬৭৬ জনকে প্রাথমিক ভাবে সুপারিশ করে এনটিআরসিএ।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

শিগগিরই ৫০ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি

আপডেট টাইম ০১:৫৭:১০ অপরাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১