ঢাকা ০৪:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা, এডহক ডাক্তারের প্রভাবে প্রশ্নবিদ্ধ ঠাকুরগাঁওয়ের স্বাস্থ্য সেবা বিভাগ–যেন দেখার কেউ নেই ঠাকুরগাঁওয়ে সড়ক বিভাগের একটি চিঠিতে আতঙ্কিত জমির মালিক চাপা উত্তেজনা পীরগঞ্জে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা, এসপি বরাবর অভিযোগ পীরগঞ্জ আল-হাসানা স্কুল এন্ড কলেজের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপেনর সিদ্ধান্ত হয়ে গেছে : মির্জা ফখরুল কর্তব্যরত অবস্থায় ঠাকুরগায়ের পীরগঞ্জ থানার এক এএসআই’র মৃত্যু যখন গনতন্ত্র চাপা থাকে তখন উগ্রবাদী শক্তিগলোর উল্থন ঘটে,তারা মাথা চাড়া দিয়ে উঠে-ঠাকুরগায়ে মির্জা ফখরুল ঠাকুরগায়ের ৩ টি আসনেই বিএনপি’র বিজয়,প্রতিদ্বন্দিতা করেছে জামায়াত ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির অর্ধ-কোটি টাকাসহ আটক,এলাকায় চাঞ্চল্য ঠাকুরগাঁয়ে হ্যাঁ ভোটের প্রচারনায় শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার এম শাখাওয়াত

বরিশালের ঘটনায় ঢাকা থেকে কাউন্সিলর মান্না গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক::বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে হামলা এবং পুলিশের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় দায়েরকৃত মামলার দুই নম্বর এজহারভুক্ত আসামী কাউন্সিলর শেখ সাইদ আহমেদ মান্নাকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

শনিবার দুপুরে  আটকের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান।

এর আগে শুক্রবার রাত পৌনে ১০টার দিকে ঢাকার মোহাম্মদপুর শিয়া মসজিদ এলাকা থেকে দুটি মাইক্রোবাসে একদল সাদা পোশাকধারী তাকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ করেন মান্নার বোন কানিজ ফাতেমা বনা।

কানিজ ফাতেমা বনা অভিযোগ করেন, রাতে একদল লোক এসে বাসায় ঢুকে প্রশাসনের লোক পরিচয়ে তার ভাইকে তুলে নিয়ে যায়। এ সময় তাদের পরিচয় জানতে চাইলে বিস্তারিত কিছু না বলে বরিশাল কোতোয়ালী থানায় যোগাযোগ করতে বলেন বলেও অভিযোগ করেন।

জানা যায়, মান্না বরিশাল সিটি কর্পোরেশনের ২১নং ওয়ার্ড কাউন্সিলর এবং মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। নগরীর গোরস্থান রোডের বাসিন্দা সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মৃত শেখ কুতুব উদ্দিনের ছোট ছেলে। কাউন্সিলর মান্না ইউএনও’র বাসায় হামলার ঘটনায় এসআই শাহ জালাল মল্লিকের দায়েরকৃত মামলার দুই নম্বর আসামী।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা, এডহক ডাক্তারের প্রভাবে প্রশ্নবিদ্ধ ঠাকুরগাঁওয়ের স্বাস্থ্য সেবা বিভাগ–যেন দেখার কেউ নেই

বরিশালের ঘটনায় ঢাকা থেকে কাউন্সিলর মান্না গ্রেপ্তার

আপডেট টাইম ০৩:৪৩:২৭ অপরাহ্ন, শনিবার, ২১ অগাস্ট ২০২১