ঢাকা ১১:১৭ পূর্বাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্বাস্থ্য-মন্ত্রীর হস্তক্ষেপ কামনা অভিভাবকহীন পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স,হুমকির মুখে স্বাস্থ্য সেবা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা, এডহক ডাক্তারের প্রভাবে প্রশ্নবিদ্ধ ঠাকুরগাঁওয়ের স্বাস্থ্য সেবা বিভাগ–যেন দেখার কেউ নেই ঠাকুরগাঁওয়ে সড়ক বিভাগের একটি চিঠিতে আতঙ্কিত জমির মালিক চাপা উত্তেজনা পীরগঞ্জে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা, এসপি বরাবর অভিযোগ পীরগঞ্জ আল-হাসানা স্কুল এন্ড কলেজের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপেনর সিদ্ধান্ত হয়ে গেছে : মির্জা ফখরুল কর্তব্যরত অবস্থায় ঠাকুরগায়ের পীরগঞ্জ থানার এক এএসআই’র মৃত্যু যখন গনতন্ত্র চাপা থাকে তখন উগ্রবাদী শক্তিগলোর উল্থন ঘটে,তারা মাথা চাড়া দিয়ে উঠে-ঠাকুরগায়ে মির্জা ফখরুল ঠাকুরগায়ের ৩ টি আসনেই বিএনপি’র বিজয়,প্রতিদ্বন্দিতা করেছে জামায়াত ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির অর্ধ-কোটি টাকাসহ আটক,এলাকায় চাঞ্চল্য

১৩ সেপ্টেম্বর খুলছে যে শিক্ষাপ্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক::করোনার কারণে দীর্ঘদিন বন্ধ রয়েছে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান। বেশ কয়েকবার খোলার সিদ্ধান্ত নেয়া হলেও করোনার কারণে সম্ভব হয়নি। তবে এবার সে শঙ্কা কাটিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার জোর তাগিদ দেখা গেছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগামী ৫ সেপ্টেম্বর উচ্চ পর্যায়ের বৈঠক ডাকা হয়েছে। সেখানেই স্কুল-কলেজ খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হবে। তবে আগামী ১৩ সেপ্টেম্বর থেকে দেশের সকল মেডিকেল ও নার্সিং-এর সশরীরে ক্লাস শুরুর সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভা কক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, মেডিকেল সংশ্লিষ্ট সকল কলেজ-বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ১৩ তারিখ থেকে সশরীরে ক্লাস নেয়া হবে। তবে দু-একদিন এদিক-ওদিক হতে পারে।

তিনি বলেন, করোনার কারণে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করতে হয়েছে। মেডিকেল শিক্ষার বিভিন্ন ক্লাসও বন্ধ রাখতে হয়েছে। অনলাইনে শিক্ষা কার্যক্রম বজায় রাখতে চেষ্টা করেছি।

মন্ত্রী বলেন, মেডিকেল-নার্সিংয়ে আমাদের দেড় লাখ শিক্ষার্থী আছে। এসব শিক্ষার্থী রোগীর কাছে না গেলে পরিপূর্ণ শিক্ষা পাবে না। তাই মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নিয়েছি ফিজিক্যালি ক্লাস শুরু করা দরকার। না হলে অনেক বড় গ্যাপ পড়ে যাবে। সব কিছু চিন্তা করে প্রথম, দ্বিতীয় ও পঞ্চম বর্ষের ক্লাস সরাসরি নিতে যাচ্ছি।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

জনপ্রিয় সংবাদ

স্বাস্থ্য-মন্ত্রীর হস্তক্ষেপ কামনা অভিভাবকহীন পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স,হুমকির মুখে স্বাস্থ্য সেবা

১৩ সেপ্টেম্বর খুলছে যে শিক্ষাপ্রতিষ্ঠান

আপডেট টাইম ০৫:২৬:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১