সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

কক্সবাজার সমুদ্র থেকে এক দিনে দুই লাশ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি::কক্সবাজার সমুদ্র সৈকতের সি-গাল পয়েন্ট থেকে দুই ঘণ্টার ব্যবধানে দুটি মরদেহ উদ্ধার করেছে লাইফগার্ড কর্মীরা। শুক্রবার বেলা একটার দিকে মো. ইমন (২৮) নামে এক যুবকের লাশ ভেসে আসে। এর প্রায় দুই ঘণ্টা পর বেলা ৩ টার দিকে সমুদ্রের একই পয়েন্টে আরও একটি লাশ ভেসে আসে। এখন পর্যন্ত তার পরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন। পুলিশ ও লাইফগার্ড কর্মীরা লাশ দুটি উদ্ধার করে হাসপাতালের মর্গে নিয়ে যান।

পুলিশ ও লাইফগার্ড কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ইমন কক্সবাজার শহরের কলাতলী চন্দ্রিমা মাঠ এলাকার আবুল কালামের ছেলে। তবে তার মৃত্যু কারণ এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গীয়াস বলেন, সৈকতে ভেসে আসা লাশ দুটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। মৃত্যুর রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

কক্সবাজার সমুদ্র থেকে এক দিনে দুই লাশ উদ্ধার

আপডেট টাইম ০১:৪১:৫০ অপরাহ্ন, শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১