সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ের হবি গরুর খামার করে এখন চিজ ফ্যাক্টরীর মালিক পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা পীরগঞ্জে নাশকতা চেষ্টার অভিযোগে ২ জন আটক ‘এন্টি মাইক্রোবিয়াল রেজিষ্টেন্স’ রোধে প্রানিসম্পদ বিভাগের ষ্টেক-হোল্ডারদের মত-বিনিময় সভা আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন

হাফ ভাড়ার দাবিতে বকশিবাজারে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক::বাসে অর্ধেক ভাড়া বা হাফ পাসের দাবিতে রাজধানীর বকশিবাজার মোড়ে সড়ক অবরোধ করেছেন বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা। রোববার (২১ নভেম্বর) সকাল ৯টা থেকে সাড়ে ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সড়ক অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা।

এ সময় বকশিবাজার মোড়ের আশপাশের সব রাস্তা দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

প্রশাসনের পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত দাবির বিষয়ে আশ্বাস না মিলবে, ততক্ষণ পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন শিক্ষার্থীরা।

বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ছাত্রলীগের একটি প্রতিনিধি দল বকশিবাজার মোড় থেকে অবরোধ তুলে কলেজ মোড়ে নিয়ে যাওয়ার প্রস্তাব দিলে, তা নাকচ করে দেন আন্দোলনকারীরা।

নামপ্রকাশে অনিচ্ছুক কলেজের প্রথম বর্ষের এক শিক্ষার্থী বলেন, আমরা ছাত্রলীগের দাবি মেনে নিতে পারছি না। তারা আমাদের কলেজ ক্যাম্পাসে গিয়ে আন্দোলন করার কথা বলেছে। কিন্তু, সেখানে গেলে আমাদের দাবি মানা হবে না। এজন্য আমরা এই মোড়েই আন্দোলন করব। যতক্ষণ না দাবি আদায় হবে, ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।

বকশিবাজার মোড়ে দায়িত্বরত চকবাজার থানার পরিদর্শক মো. মামুন গণমাধ্যমকে বলেন, আমরা কলেজ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছি। কলেজের প্রিন্সিপাল একটা মিটিংয়ে আছেন। মিটিং শেষ করে আসলে আমরা তার সঙ্গে কথা বলব।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

ঠাকুরগাঁওয়ের হবি গরুর খামার করে এখন চিজ ফ্যাক্টরীর মালিক

হাফ ভাড়ার দাবিতে বকশিবাজারে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

আপডেট টাইম ০১:৩৩:১৭ অপরাহ্ন, রবিবার, ২১ নভেম্বর ২০২১