ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্বাস্থ্য-মন্ত্রীর হস্তক্ষেপ কামনা অভিভাবকহীন পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স,হুমকির মুখে স্বাস্থ্য সেবা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা, এডহক ডাক্তারের প্রভাবে প্রশ্নবিদ্ধ ঠাকুরগাঁওয়ের স্বাস্থ্য সেবা বিভাগ–যেন দেখার কেউ নেই ঠাকুরগাঁওয়ে সড়ক বিভাগের একটি চিঠিতে আতঙ্কিত জমির মালিক চাপা উত্তেজনা পীরগঞ্জে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা, এসপি বরাবর অভিযোগ পীরগঞ্জ আল-হাসানা স্কুল এন্ড কলেজের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপেনর সিদ্ধান্ত হয়ে গেছে : মির্জা ফখরুল কর্তব্যরত অবস্থায় ঠাকুরগায়ের পীরগঞ্জ থানার এক এএসআই’র মৃত্যু যখন গনতন্ত্র চাপা থাকে তখন উগ্রবাদী শক্তিগলোর উল্থন ঘটে,তারা মাথা চাড়া দিয়ে উঠে-ঠাকুরগায়ে মির্জা ফখরুল ঠাকুরগায়ের ৩ টি আসনেই বিএনপি’র বিজয়,প্রতিদ্বন্দিতা করেছে জামায়াত ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির অর্ধ-কোটি টাকাসহ আটক,এলাকায় চাঞ্চল্য

স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যাচ্ছেন ২০ দলের পাঁচ নেতা

নিজস্ব প্রতিবেদক::অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে দেখা করতে যাচ্ছেন ২০ দলীয় জোটের পাঁচ নেতা।

জোটের নেতাদের মধ্যে পাঁচদলের মনোনীত পাঁচ নেতা সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে খালেদা জিয়ার বিষয়ে স্মারকলিপি দেবেন।

রোববার দুপুর সাড়ে ১২টায় জোটের অন্যতম শরিক বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করবেন।

গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন প্রতিনিধিদলের সদস্য জোটের শরিক বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা এবং এলডিপির একাংশের মহাসচিব শাহাদাত হোসেন সেলিম।

প্রতিনিধি দলে আরও রয়েছেন এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, এনডিপি চেয়ারম্যান কারী আবু তাহের।

গত শনিবার থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা চলছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার। বর্তমানে তাকে সিসিইউতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে নানা কর্মসূচি পালন করছে বিএনপি। এতদিন বক্তৃতা-বিবৃতি দিলেও এবার শরিক দলের নেতারাও তাকে বিদেশ পাঠানোর ইস্যুতে সক্রিয় হলেন।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

স্বাস্থ্য-মন্ত্রীর হস্তক্ষেপ কামনা অভিভাবকহীন পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স,হুমকির মুখে স্বাস্থ্য সেবা

স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যাচ্ছেন ২০ দলের পাঁচ নেতা

আপডেট টাইম ০১:৪০:০৪ অপরাহ্ন, রবিবার, ২১ নভেম্বর ২০২১