সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

ফাইভ জি চালু করার নির্দেশনা প্রধানমন্ত্রীর

ডেস্ক:: দেশে দ্রুত সময়ের মধ্যে ফাইভ-জি সেবা চালু করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি ফোর-জি সেবাকেও আরও শক্তিশালী করতে বলেছেন তিনি।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) এক বৈঠকে এই নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে হওয়া বৈঠকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে সভাপতির দায়িত্ব পালন করেন তিনি।

বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে জানান, সকল সরকারি হাসপাতালে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে একনেকে অনুশাসন দিয়েছেন প্রধানমন্ত্রী। বেসরকারি হাসপাতালগুলোতেও একই বিষয়ে নজর দেয়ার নির্দেশনাও দিয়েছেন।

তারা আরও জানান, দেশের বিভিন্ন খাতে ভর্তুকি দেয়া থেকে সরে আসতেও নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভর্তুকি দেয়া থেকে সরে আসার জন্য কৌশল বের করার পরামর্শও দেন তিনি।

এছাড়া দ্বিতীয় বঙ্গবন্ধু স্যাটেলাইট চালু করার জন্য দ্রুত উদ্যোগ নিতেও একনেকে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

ফাইভ জি চালু করার নির্দেশনা প্রধানমন্ত্রীর

আপডেট টাইম ০৩:১৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী ২০২২