সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

ব্যাংকে আজ থেকে লেনদেন ৫ ঘণ্টা

অনলাইন ডেস্ক::
পবিত্র রমজান মাসে ব্যাংকে লেনদেন চলবে সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত। আনুষঙ্গিক কাজকর্ম সম্পন্ন করার জন্য ব্যাংক খোলা থাকবে বিকেল ৪টা পর্যন্ত।
তবে দুপুরে যোহরের নামাজের বিরতি থাকবে বেলা ১টা ১৫ থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত।
রমজান মাসে ব্যাংকে লেনদেনের সময়সূচি নির্ধারণ করে বুধবার (৩০ মার্চ) বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশনের মহাব্যবস্থাপক মো. আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত একটি সার্কুলার দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
এতে বলা হয়েছে, হিজরি ১৪৪৩ সনের পবিত্র রমজান মাসে বাংলাদেশে কার্যরত সকল ব্যাংক কোম্পানির অফিস ও লেনদেনের সময়সূচি নিম্নরূপ করা হলো। রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯.৩০ ঘটিকা হতে বিকেল ৪.০০ ঘটিকা পর্যন্ত (বেলা ১.১৫ মি. হতে ১.৩০ মি. পর্যন্ত যোহরের নামাজের বিরতিসহ) সকাল ৯.৩০ ঘটিকা হতে বেলা ২.৩০ ঘটিকা পর্যন্ত। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি। যোহরের নামাজের জন্য ০১.১৫ মিনিট থেকে ০১.৩০ মিনিট পর্যন্ত বিরতি নির্ধারণ করা হলেও রমজান-পূর্ব সময়ের ন্যায় নিয়মানুযায়ী অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে লেনদেনের কাজ অব্যাহত থাকবে।
পবিত্র রমজান মাস অতিবাহিত হওয়ার পর ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচি রমজান-পূর্বাবস্থায় ফিরে আসবে।
Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

ব্যাংকে আজ থেকে লেনদেন ৫ ঘণ্টা

আপডেট টাইম ০৪:১৬:২০ অপরাহ্ন, রবিবার, ৩ এপ্রিল ২০২২