সংবাদ শিরোনাম
৪২-বিজিবি দিনাজপুর ব্যাটালিয়ন এর বিশেষ অভিযান, বিরল সীমান্তে ভারতীয় মদ উদ্ধার ৪২-বিজিবি’র বিশেষ অভিযানে ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্ত এলাকায় বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার সীমান্তের ১৩ টি পূজা মন্ডবে নিরাপত্তার দায়িত্ব পালন করেছে ৪২ বিজিবির সদস্যরা পীরগঞ্জে দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ন করতে উপজেলা প্রশাসনের মত-বিনীময় সভা পীরগঞ্জে হিন্দু ধর্মীয় দুর্গা-পূজার জন্য অনুদান বিতরন একটি আদর্শ, একটি স্বপ্নকে বাস্তবে রুপ দেবার ক্ষেত্রে এটি নি:সন্দেহে একটি গুরুত্বপূর্ন মাইলফলক-পরিচালক ইত্তাশাম-উল-হক পীরগঞ্জে ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত চেরকুঘাট সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন চেরকুঘাট সেতুর উদ্বোধন করলেন এমপি জাহিদুর ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলে অন্ত: প্রতিযোগীতা ইংলিশ অলিম্পিয়ার্ড ও বিজ্ঞান উৎসবের উদ্বোধন পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার

ঠাকুরগাঁওয়ে সাংবাদিককে কুপিয়ে জখম করলেন মাদকসেবিরা

স্টাফরিপোর্টার:: ঠাকুগাঁওয়ে মাদকের বিরুদ্ধে সংবাদ পরিবেশনের কথা জানতে পারায় ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটির সভাপতি, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ২৪ এর জেলা প্রতিনিধি আব্দুল লতিফ লিটুকে কূপিয়ে জখম করেছে কয়েকজন মাদকসেবী।

১৪ জানুয়ারি সন্ধ্যায় জেলার জামালপুর ইউনিয়নের শিবগঞ্জ বাজারে এ ঘটনা ঘটেছে৷ পরে আহত অবস্থায় তাকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা, বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন৷ এমন ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন জেলার গণমাধ্যম কর্মীরা৷

হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক আব্দুল লতিফ লিটু বলেন, কয়েকদিন থেকে তারা আমাকে বিভিন্ন ভাবে হুমকি দিয়ে আসছে। তারা সকলে মাদকসেবনসহ এলাকায় নানা অপকর্ম করে থাকেন৷ আমি সেখানে চায়ের দোকানে বসে ছিলাম৷ হুড়মুড় করে কয়েকজন এসে আমাকে টানা হেঁচড়া করে৷ তারপরে মারপিট সহ ছোট ধারালো ছুরি দিয়ে আমার মাথায় আঘাত করে। আমি মাথাটা সরায় নিলে আমার কানে লেগে কানটা দ্বিখণ্ডিত হয়ে যায়। রাশুসহ অনেকজনে আমাক মারপিট করে। আর রাশু আমার কানে আঘাত করে। আমি এর সুষ্ঠু বিচার চাই৷

এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কামাল হোসেন বলেন, খবর পাওয়ার সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে৷

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

জনপ্রিয় সংবাদ

৪২-বিজিবি দিনাজপুর ব্যাটালিয়ন এর বিশেষ অভিযান, বিরল সীমান্তে ভারতীয় মদ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে সাংবাদিককে কুপিয়ে জখম করলেন মাদকসেবিরা

আপডেট টাইম ১১:২৫:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩