সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

ফেসবুকে এমপির বিরুদ্ধে পোস্ট, যুবকের ১০ বছরের কারাদণ্ড

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম-১৫ আসনের (সাতকানিয়া-লোহাগাড়া) সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী এবং প্রধানমন্ত্রীর সাবেক সামরিক সচিব প্রয়াত মেজর জেনারেল মিয়া মো. জয়নুল আবেদীনের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে এক যুবককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার চট্টগ্রাম বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ জহিরুল কবির এ রায় দেন। একই সঙ্গে ওই যুবককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেয়া হয়।

সাজাপ্রাপ্ত মো. হারুনের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া থানা এলাকায়। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন না।

ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি মেজবাহ উদ্দিন চৌধুরী জানান, ২০১৭ সালের ১ থেকে ৪ জুন পর্যন্ত এমপি নদভী ও প্রধানমন্ত্রীর সাবেক সামরিক সচিবসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে ফেসবুকে অশ্লীল ও কুরুচিপূর্ণ পোস্ট দিয়ে অপপ্রচার চালান মো. হারুন।

এ ঘটনায় ওই বছরের ১৯ জুন চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানায় তথ্য ও প্রযুক্তি আইনে মামলা করেন লোহাগাড়া থানা যুবলীগের আহ্বায়ক ফজলে এলাহী। তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। ২০২০ সালের ১ সেপ্টেম্বর হারুনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। সাতজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে গতকাল আদালত এই রায় দেন।

রায় ঘোষণার সময় আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেছেন আদালত।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

ফেসবুকে এমপির বিরুদ্ধে পোস্ট, যুবকের ১০ বছরের কারাদণ্ড

আপডেট টাইম ১১:৩৪:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩