সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

ঠাকুরগাঁও-৩ আসনে উপ-নির্বাচনে জাপা’র হাফিজ উদ্দীন হিন্দুজোট নেতাকে হারিয়ে এমপি নির্বাচিত

ঠাকুরগাঁও প্রতিনিধি::ঠাকুরগাঁও-৩ আসনে ইভিএমের মাধ্যমে উপ-নির্বাচনের ভোট গ্রহন শেষে হিন্দু মহােজাট নেতা অধ্যক্ষ গোপাল চন্দ্র রায়কে হারিয়ে এমপি হয়েছেন জাতীয় পার্টি নেতা সাবেক এমপি হাফিজ উদ্দীন আহমেদ। সকাল ৮ টায় একযোগে ১২৮ টি কেন্দ্রে শুরু হয় ভোট গ্রহন। কিন্তু ভোটার উপস্থিতি ছিল অত্যন্ত কম। ২ উপজেলার ১৬ টি ইউনিয়ন ২ পৌরসভা নিয়ে গঠিত ঠাকুরগাঁ-৩ আসনে পীরগঞ্জ উপজেলায় ৭৬  কেন্দ্র আর রানীশংকৈল উপজেলায় ৫২ টি কেন্দ্রের প্রাপ্ত ভোটে মোট ৮৪ হাজার ৪৭ ভোট পেয়ে জাপা’র লাঙ্গল বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দি হিন্দু মহাজোট নেতা গোপাল চন্দ্র রায় পেয়েছেন ৫০ হাজার ৩০৯ ভোট। আ’লীগ সমর্থিত ওয়ার্কাস পার্টির ইয়াসিন আলী (হাতুড়ি) পেয়েছেন ১১ হাজার ৩ শ’ ৫৬ ভোট , জাকের পার্টির এমদাদুল হক(গোলাপফুল),এনপিপির শাফি আল আসাদ(আম), বিএনএফ এর মো: সিরাজুল ইসলাম(টেলিভিশন) এ প্রায় ২ হাজার ভোট পেয়েছেন।
সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে প্রতিটি কেন্দ্রে ৪/৫ জন অস্ত্রধারী পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছিল। এছাড়াও আইনশৃঙ্খলা রক্ষায় ৭ প্লাটুন বিজিবি, র্যাবের ১০টি মোবাইল টিম, ১৮জন নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং নির্বাচন কমিশনের নিয়োগপ্রাপ্ত ১৮জন পর্যবেক্ষক মাঠে ছিল।
ঠাকুরগাঁও-৩ আসনে মোট ভোটার ৩ লাখ ২৪ হাজার ৭৩৯ জন। পুরুষ ১ লাখ ৬৫ হাজার ২৩৫ জন ও নারী ভোটার ১লাখ ৫৯ হাজার ৫০৪ জন। ভোট কেন্দ্র ১২৮ টি এবং ভোট কক্ষ ৮৩৩ টি।
উল্লেখ্য,ঠাকুরগাঁও-৩ আসনে বিএনপির এমপি জাহিদুর রহমান সহ বিএনপির ৬ এমপি পদত্যাগ করলে শুন্য আসনে অনুষ্ঠিত হচ্ছে উপ নির্বাচন।এখানে ৬জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন।
ঠাকুরগাঁও-৩ আসনের উপ-নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন রংপুর বিভাগের আন্চলিক নির্বাচন কর্মকর্তা জিএম মাহাতাব উদ্দীন।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

ঠাকুরগাঁও-৩ আসনে উপ-নির্বাচনে জাপা’র হাফিজ উদ্দীন হিন্দুজোট নেতাকে হারিয়ে এমপি নির্বাচিত

আপডেট টাইম ০৮:২৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০২৩