সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

গ্রিড লাইনে বিপর্যয়: বিদ্যুৎহীন ছিল রাজধানীর বড় অংশ

ডেস্ক::রাজধানীর আমিনবাজার-আগারগাঁওয়ে ২৩০ কেভি গ্রিড লাইন বিকল হওয়ায় মিরপুর, মোহাম্মদপুরসহ বেশ কয়েকটি এলাকায় প্রায় সাড়ে চার ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।

মঙ্গলবার ভোর ৫টা ৫০ মিনিটে এই ত্রুটি দেখা দিলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে বলে ইউএনবিকে নিশ্চিত করেছেন পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ (পিজিসিবি) ও ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) কর্মকর্তারা।

পিজিসিবির জনসংযোগ কর্মকর্তা বদরুদ্দোজা সুমন বলেন, ভোর ৫টা ৫০ মিনিটে বিদ্যুতের সঞ্চালন লাইন বিচ্ছিন্ন হয়ে যায়। ঘন কুয়াশার কারণে অনেক সময় বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন হয়ে যায়। এটি সিস্টেমের প্রযুক্তিগত ত্রুটি নয়।

তিনি জানান, পিজিসিবির প্রকৌশলীরা ট্রান্সমিশন টাওয়ার যাচাই করে সিস্টেমটি পুনরুদ্ধার করার জন্য চেষ্টা করেন। সকাল ১০টা ৩৮ মিনিটে সিস্টেমটি পুনরুদ্ধার করেছেন তারা। এখন সরবরাহ স্বাভাবিক হয়ে আসছে।

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) মোহাম্মদপুর বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান জানান, সকালে একটু সমস্যা হয়েছিল। সাড়ে ১০টার পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে। এখন কোনো এলাকায় সমস্যা নাই।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ও ঢাকা সেনানিবাসসহ ঢাকা শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় বিদ্যুৎ সরবরাহের অন্যতম প্রধান উৎস আমিনবাজার-মোহাম্মদপুর গ্রিড লাইন। নিয়মিত গ্রাহকরা বিদ্যুৎবিহীন থাকলেও এসব গুরুত্বপূর্ণ স্থাপনায় বিকল্প উৎসের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রয়েছে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

গ্রিড লাইনে বিপর্যয়: বিদ্যুৎহীন ছিল রাজধানীর বড় অংশ

আপডেট টাইম ০৩:৩৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩