পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে কম্পিউটার বাজার সেল সেন্টার নামে নতুন এক ব্যবসা প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়েছে। ২৩ মার্চ বিকেলে পৌর শহরের শহীদ জিয়াউর রহমান সড়ক মাইক্রো স্ট্যান্ডের পূর্ব পাশ্বে তরিকুল টাওয়ারের নিচ তলায় ফিটা কেটে এর উদ্বোধন করেন সিনিয়র সাংবাদিক এড. আজম রেহমান ।
এসময় তরিকুল টাওয়ারের স্বত্বাধিকারী আলহাজ্ব মো. ইসাহাক আলী, প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সহ-সভাপতি কাজী নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, কম্পিউটার বাজার সেল সেন্টারের প্রোপাইটার ও উপজেলা প্রেসক্লাবের সহ.সভাপতি নুরুন নবী রানা, সাংবাদিক বুলবুল আহম্মেদ, সাইদুর রহমান মানিক, আবু জাহেদ , আবু তারেক বাঁধন, ভবন মালিক তরিকুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত: দিনাজপুরের ঐতিহ্যবাহী কম্পিউটার বিক্রয় প্রতিষ্ঠান ‘কম্পিউটার বাজারে’র সেল সেন্টার এটি। কম্পিউটার বাজার সেল সেন্টার পীরগঞ্জের প্রোপাইটার নুরুন নবী রানা জানান এখানে কম্পিউটার টেনিং, ক্রয়-বিক্রয় ও সার্ভিসিং সহ সকল ধরনের ইন্টারনেট সেবা প্রদান করা হবে।

Yeasmin Ananna 















