সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

ঠাকুরগাঁওয়ে আইন-শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের প্রেস ব্রিফিং

  • Shohel Tanvir
  • আপডেট টাইম ০৫:৩৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩
  • ১৭৪ বার

সোহেল তানভীর, ঠাকুরগাঁও::
বর্তমানে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অনেক যুবক- যুবতী ধ্বংসের দিকে যাচ্ছে। কলুষিত হচ্ছে সমাজ। আবার অনেকে এই প্রযুক্তি ব্যবহার করেই সাফল্য অর্জন করছে।
বৃহষ্পতিবার দুপুরে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিংয়ে ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এসব কথা বলেন।
ঠাকুরগাঁও পুলিশ সুপার কার্যালয় হল রুমে এসময় তিনি বলেন, যেকোনো অপরাধে ঠাকুরগাঁও জেলা পুলিশ সব সময় তৎপর। গেল সপ্তাহে পুলিশ বিভিন্ন অভিযান চালিয়ে অপরাধ দমনে ভূমিকা রেখেছে।
নায়িকা ও সুন্দরী মেয়েদের ছবি ডাউনলোড করে নগ্ন ছবি তৈরি করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অপরাধের সাথে জড়িত ৪ জন আসামি গ্রেফতারসহ ৩০ টি ল্যাপটপ সহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ/ডিজিটাল নিরাপত্তায আইনে মামলা হয়েছে।
পুরাতন পরিত্যক্ত ১ টি মোটরসাইকেল উদ্ধার, মাদক উদ্ধার অভিযানে ৬০০ গ্রাম গাজা ও ৩০০ পিস টাপেন্ডাডল ট্যাবলেটসহ ১০ জন গ্রেফতার। ১৪ বছরের সাজা আসামি সহ বিভিন্ন মেয়াদের ৭টি সাজা ওয়ারেন্ট, ৬৯ টি ওয়ারেন্ট (জিআর/সিআর) তামিল সহ চুরি মামলার ১ জন কুখ্যাত পেশাদার চোর ও বিভিন্ন মামলাযর ৫২ জন আসামি গ্রেফতার করা হয়েছে।
শহরের ট্রাফিক পয়েন্টগুলোতে ত্রুটিপূর্ণ গাড়ি চালানোর জন্য ১১৬ টি মামলায় ৫ লক্ষ ২৯ হাজার ৫০০ টাকা জরিমানা সহ বিট পুলিশিং, উঠান বৈঠক এর মাধ্যমে আত্মহত্যা, বাল্যবিবাহ রোধ, গুজব ও নারীর প্রতি ডিজিটাল ভায়োলেন্স বন্ধ করার লক্ষ্যে নিয়মিত জনসচেতনামূলক প্রচার করে যাচ্ছে ঠাকুরগাঁও জেলা পুলিশ।
এ সময় ঠাকুরগাঁও জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তাগন সহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে আইন-শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের প্রেস ব্রিফিং

আপডেট টাইম ০৫:৩৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩