সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

র‌্যাব নিয়ে ডয়চে ভেলে’কে সাক্ষাৎকার দেয়া নাফিজ গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার:: ডয়চে ভেলের র‌্যাবকে নিয়ে নির্মিত তথ্যচিত্রে সাক্ষাৎকার দেওয়া যুবক নাফিজ মোহাম্মদ আলমকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার নিজ বাসা থেকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা পুলিশ। একটি পুরাতন ওয়ারেন্টের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। আজ সোমবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভাটারা থানার তদন্ত কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

ভাটারা থানার তদন্ত কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, একটি পুরোনো ওয়ারেন্টের ভিত্তিতে তাকে গ্রেপ্তার দেখিয়ে আজ সকালে আদালতে পাঠানো হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার আব্দুল আহাদ জানান, নাফিজের বিরুদ্ধে পুরোনো একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গতকাল সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়। আজ তাকে আদালতে পাঠানো হবে। গ্রেপ্তারের সময় নাফিজের বাসা থেকে বিদেশি মদের বোতল, মদের খালি বোতল এবং পুলিশের স্টিকারযুক্ত একটি মোটরবাইক জব্দ করা হয়েছে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম আসাদুজ্জামান বলেন, এ ঘটনায় আজ ভাটারা থানায় পুলিশ নাফিজের বিরুদ্ধে একটি মাদকের মামলা করেছে। এর আগে ২০২১ সালের নভেম্বরে র‌্যাবের অভিযানে গ্রেপ্তার হয়েছিলেন নাফিজ। সে সময় নাফিজের বাসা থেকে মাদক উদ্ধারের কথা জানিয়েছিল র‌্যাব।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

র‌্যাব নিয়ে ডয়চে ভেলে’কে সাক্ষাৎকার দেয়া নাফিজ গ্রেপ্তার

আপডেট টাইম ০৫:১১:১৩ অপরাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩