সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

১৪ই জুন থেকে ট্রেনের আগাম টিকিট, বিক্রি হবে দুই শিফটে: রেলমন্ত্রী

অনলাইন ডেস্ক:: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ১৪ই জুন থেকে অনলাইনে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হবে। এবারও অনলাইনে শতভাগ টিকিট বিক্রি হবে, তবে দুই শিফটে। সকাল ৮টায় শুরু হবে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি আর দুপুর ১২টায় শুরু হবে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি। আজ দুপুরে রেল ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
তিনি  বলেন, আগামী ২৯শে জুনকে পবিত্র ঈদুল আজহার দিন ধরে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।  ২৪শে জুনের টিকিট ১৪ই জুন; ২৫শে জুনের টিকিট ১৫ই জুন; ২৬শে জুনের টিকিট ১৬ই জুন; ২৭শে জুনের টিকিট ১৭ই জুন এবং ২৮শে জুনের টিকিট ১৮ই জুন বিক্রি করা হবে। এছাড়া ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৯, ৩০ জুন ও ১লা জুলাইয়ের টিকিট বিক্রি করা হবে। এছাড়া যাত্রী সাধারণের অনুরোধে ২৫ শতাংশ টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে।
রেলমন্ত্রী বলেন, এবারও ঈদে ট্রেনের শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে। তবে ২টি শিফটে এই টিকিট বিক্রি করা হবে। সকাল ৮টায় বিক্রি হবে পশ্চিমাঞ্চলের টিকিট এবং দুপুর ১২টায় বিক্রি হবে পূর্বাঞ্চলের টিকিট।
তিনি আরও বলেন, এবার ঈদে ঢাকা থেকে বহির্গামী আন্তঃনগর ট্রেনে মোট আসন সংখ্যা হবে ২৯ হাজার। সব টিকিট অনলাইনে বিক্রি করা হবে।

এছাড়া ৪ জুন থেকে ঢাকা-চিলাহাটি-ঢাকা রুটে চিলাহাটি এক্সপ্রেস নামে নতুন এক জোড়া আন্তঃনগর ট্রেন চালু হবে বলে জানান রেলমন্ত্রী।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবীর, রেলওয়ের মহাপরিচালক মো. কামরুল আহসান প্রমুখ।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

১৪ই জুন থেকে ট্রেনের আগাম টিকিট, বিক্রি হবে দুই শিফটে: রেলমন্ত্রী

আপডেট টাইম ০৫:০৬:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩