সংবাদ শিরোনাম
সীমান্তের ১৩ টি পূজা মন্ডবে নিরাপত্তার দায়িত্ব পালন করেছে ৪২ বিজিবির সদস্যরা পীরগঞ্জে দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ন করতে উপজেলা প্রশাসনের মত-বিনীময় সভা পীরগঞ্জে হিন্দু ধর্মীয় দুর্গা-পূজার জন্য অনুদান বিতরন একটি আদর্শ, একটি স্বপ্নকে বাস্তবে রুপ দেবার ক্ষেত্রে এটি নি:সন্দেহে একটি গুরুত্বপূর্ন মাইলফলক-পরিচালক ইত্তাশাম-উল-হক পীরগঞ্জে ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত চেরকুঘাট সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন চেরকুঘাট সেতুর উদ্বোধন করলেন এমপি জাহিদুর ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলে অন্ত: প্রতিযোগীতা ইংলিশ অলিম্পিয়ার্ড ও বিজ্ঞান উৎসবের উদ্বোধন পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নৈতিক শিক্ষা আর নীতি আদর্শ না থাকলে কোনো শিক্ষাই জীবনে কাজে আসবেনা-আল-হাসানাহ পরিচালক মিম

২ যুগ পর জাঁকজমকভাবে চালু হলো ঠাকুরগাঁও রেশম কারখানা

  • Shohel Tanvir
  • আপডেট টাইম ১২:৫৯:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০২৩
  • ২০০ বার

স্টাফ রিপোর্টার,ঠাকুরগা:: নানা অবহেলায় দীর্ঘিদিন ধরে পরে থাকা সম্ভাবনাময় ঠাকুরগাঁওয়ের শিল্প রেশম কারখানাটি চালুর জন্য জাঁকজমকপূর্ণভাবে শুভ উদ্বোধন করা হয়েছে।

কারখানাটি চালু হওয়ায় রেশম চাষের সাথে যুক্ত ১০ হাজার বা তার অধিক চাষির আবারো কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। কারখানায় উৎপাদিত মসৃণ সিল্ক কাপড় আবারো দেশ ও দেশের বাইরে রফতানির আশা থেকে পাঁচ বছরের জন্য এ কারখানাটি ইজারা নিয়েছেন ঠাকুরগাঁওয়ের সুপ্রিয় গ্রুপ।

বৃহস্পতিবার সকালে ফিতা কেটে রেশম কারখানাটির শুভ উদ্বোধন করেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এমপি।

উদ্বোধন শেষে আলোচনা সভায় সুপ্রিয় গ্রুপের ফাউন্ডার চেয়ারম্যান আলহাজ্ব মোঃ বাবলুর রহমানের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ সাদেক কুরাইশী, সিনিয়র সহ-সভাপতি মাহাবুবুর রহমান খোকন, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. অরুণাংশু দত্ত টিটো, আঞ্চলিক রেশম কারখানা সম্প্রসারণ রংপুরের উপ-পরিচালক মাহবুল উল হক, ঠাকুরগাঁও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠা সভাপতি মোদ্দাচ্ছের হোসেন, জেলা ব্যাবসায়ী কল্যান সোসাইটির সভাপতি ফরিদুল ইসলাম ফরিদ, সাধারণ সম্পাদক মামুন অর রশিদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোঃ সামসুজ্জামান, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলীসহ অন্যান্যরা।

এসময় বক্তারা বলেন, রেশম কারখানা একটি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠাকুরগাঁওয়ের রেশম কারখানাটি দুই যুগ ধরে পরে থাকায় জঙ্গলে পরিণত হয়েছিল। সুপ্রিয় গ্রুপের ফাউন্ডার চেয়ারম্যান আলহাজ্ব মোঃ বাবলুর রহমানের উদ্যোগে এ কারখানাটি নতুন জীবন ফিরে পেয়েছে। পরিশেষে কারখানাটির উত্তরোত্তর সাফল্য কামনা ও রেশম উৎপাদনে ঠাকুরগাঁও জেলাকে শিল্পমন্ডিত করবে এই আশা ব্যক্ত করেন বক্তারা।

উল্লেখ্য যে, ১৯৭৭-৭৮ সালে বেসরকারি সংস্থা আরডিআরএস ঠাকুরগাঁওয়ে এই রেশম কারখানাটি স্থাপন করে। ১৯৯৫ সালে রেশম কারখানাটি আধুনিকীকরণের কাজ শুরু হয়ে শেষ হয় ১৯৯৮ সালের ডিসেম্বরে। লোকসানের অজুহাতে ২০০২ সালের ৩০ নভেম্বর কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়। জমি, যন্ত্রপাতি ও কাচামাল সবই রয়েছে কারখানটিতে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

সীমান্তের ১৩ টি পূজা মন্ডবে নিরাপত্তার দায়িত্ব পালন করেছে ৪২ বিজিবির সদস্যরা

২ যুগ পর জাঁকজমকভাবে চালু হলো ঠাকুরগাঁও রেশম কারখানা

আপডেট টাইম ১২:৫৯:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০২৩