ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্বাস্থ্য-মন্ত্রীর হস্তক্ষেপ কামনা অভিভাবকহীন পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স,হুমকির মুখে স্বাস্থ্য সেবা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা, এডহক ডাক্তারের প্রভাবে প্রশ্নবিদ্ধ ঠাকুরগাঁওয়ের স্বাস্থ্য সেবা বিভাগ–যেন দেখার কেউ নেই ঠাকুরগাঁওয়ে সড়ক বিভাগের একটি চিঠিতে আতঙ্কিত জমির মালিক চাপা উত্তেজনা পীরগঞ্জে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা, এসপি বরাবর অভিযোগ পীরগঞ্জ আল-হাসানা স্কুল এন্ড কলেজের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপেনর সিদ্ধান্ত হয়ে গেছে : মির্জা ফখরুল কর্তব্যরত অবস্থায় ঠাকুরগায়ের পীরগঞ্জ থানার এক এএসআই’র মৃত্যু যখন গনতন্ত্র চাপা থাকে তখন উগ্রবাদী শক্তিগলোর উল্থন ঘটে,তারা মাথা চাড়া দিয়ে উঠে-ঠাকুরগায়ে মির্জা ফখরুল ঠাকুরগায়ের ৩ টি আসনেই বিএনপি’র বিজয়,প্রতিদ্বন্দিতা করেছে জামায়াত ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির অর্ধ-কোটি টাকাসহ আটক,এলাকায় চাঞ্চল্য

মেয়াদপূর্তির ৯০ দিন আগে সিটি নির্বাচন, মেয়র-কাউন্সিলরদের কমলো ছুটি

অনলাইন ::ইউনিয়ন পরিষদ ও সিটি করপোরেশন সংশোধন আইনের খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর ফলে সিটি করপোরেশনের মেয়াদ শেষ হওয়ার আগের ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। এছাড়া মেয়র ও কাউন্সিলরদের ছুটি তিন মাস থেকে কমিয়ে একমাস করা হয়েছে।

সোমবার মন্ত্রিপরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এ বৈঠক হয়। পরে বিকালে সচিবালয়ে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।

সচিব জানান, আইনের খসড়া অনুমোদন ফলে এখন থেকে একটি ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ হওয়ার পর নতুন পরিষদ গঠন না হওয়া পর্যন্ত একজন প্রশাসক নিয়োগ দেওয়া হবে। শপথের পর নতুন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে ১০ কার্য দিবসের মধ্যে দায়িত্ব নিতে হবে। অনেক ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ হলেও বিভিন্ন কারণ দেখিয়ে নির্বাচন আয়োজন করা হতো না। এখন মেয়াদ শেষ হলেই সরকার প্রশাসক নিয়োগ দিতে পারবে।

স্থানীয় সরকার সিটি করপোরেশন আইনের সংশোধনীতে নীতিগত অনুমোদনের ফলে সচিব পদ পরিবর্তন করে নির্বাহী কর্মকর্তা পদ দেওয়া হয়েছে।

এছাড়া ড্রেনেজ ব্যবস্থা এখন থেকে সিটি করপোরেশন দেখবে। এতদিন ওয়াসা দেখতো এই ব্যবস্হা।

সিটি করপোরেশনের আওতায় কোনো ব্যক্তিমালিকানাধীন ডোবা নালা পরিষ্কার না করলে জরিমানার বিধান রাখা হয়েছে নতুন আইনে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

স্বাস্থ্য-মন্ত্রীর হস্তক্ষেপ কামনা অভিভাবকহীন পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স,হুমকির মুখে স্বাস্থ্য সেবা

মেয়াদপূর্তির ৯০ দিন আগে সিটি নির্বাচন, মেয়র-কাউন্সিলরদের কমলো ছুটি

আপডেট টাইম ০৬:৫০:২১ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩